ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খুরাইজি।
শুক্রবার তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এই সমবেদনা জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, আল-খুরাইজি ইরানের সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুতে সৌদি নেতৃত্বের শোক ও সহমর্মিতা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পৌঁছে দেন।
অনুষ্ঠানে তিনি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি আরবের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তেহরানে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনৈতিক ব্যক্তিরা অংশ নেন। খামেনির মৃত্যু ঘিরে ইরানে রাষ্ট্রীয় পর্যায়ে শোক ও শেষ বিদায়ের কর্মসূচি চলছে।
সৌদি প্রতিনিধির অংশগ্রহণকে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি
মন্তব্যসমূহ