ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকাকে কানাডা নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চায় সরকার: মীর শাহে আলম

ঢাকাকে কানাডা নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চায় সরকার: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচিতে ৩৯ হাজার প্রবীণ নাগরিককে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ এসব নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য অঞ্চলভিত্তিক ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

কমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা।

সরকারি আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান মীর শাহে আলম।

তিনি বলেন, সরকারি কোয়ার্টারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

রাজধানীকে বাসযোগ্য করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অন্য সরকারের মতো ঢাকাকে কানাডা কিংবা থাইল্যান্ডের মতো বানানোর প্রতিশ্রুতি দিতে চান না তাঁরা। সরকারের লক্ষ্য ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা।

তাঁর মতে, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাজধানীর আমিনবাজারে চিকিৎসাসংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক একটি উইং স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্থানীয় সরকার মন্ত্রণালয় মীর শাহে আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ঢাকাকে কানাডা নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চায় সরকার: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচিতে ৩৯ হাজার প্রবীণ নাগরিককে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ এসব নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য অঞ্চলভিত্তিক ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

কমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা।

সরকারি আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান মীর শাহে আলম।

তিনি বলেন, সরকারি কোয়ার্টারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

রাজধানীকে বাসযোগ্য করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অন্য সরকারের মতো ঢাকাকে কানাডা কিংবা থাইল্যান্ডের মতো বানানোর প্রতিশ্রুতি দিতে চান না তাঁরা। সরকারের লক্ষ্য ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা।

তাঁর মতে, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রাজধানীর আমিনবাজারে চিকিৎসাসংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক একটি উইং স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ