ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পর্তুগালের পুরো দল

রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পর্তুগালের পুরো দল
ফাইল ছবি
ফলো করুন

পর্তুগিজ ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল দলের সব খেলোয়াড় রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করবেন। পাশাপাশি ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে কিংবদন্তি এই ফুটবলারকে সম্মান জানাবেন সমর্থকেরা।

শনিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে মুখোমুখি হওয়ার কথা পর্তুগাল ও ডেনমার্কের। ম্যাচটিকে সামনে রেখে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, কোচ জর্জ জেসুস এবং জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় অংশ নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও রুবেন দিয়াস।

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ৭ নম্বর জার্সিতে অসংখ্য সাফল্য ও স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার অবদানকে সম্মান জানাতেই সতীর্থদের একই নম্বরের জার্সি পরানোর পরিকল্পনা করেছে ফেডারেশন।

গ্যালারিতেও থাকবে বিশেষ আয়োজন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরা আসন ছেড়ে দাঁড়িয়ে করতালির মাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাবেন। এ আয়োজন বাস্তবায়নের জন্য উয়েফার অনুমতিও নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

শুধু ম্যাচের দিনই নয়, জাতীয় দলের অনুশীলনকেন্দ্র সিদাদে দো ফুটবলেও রোনালদোর স্মৃতিকে বিশেষভাবে ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের আবাসিক ভবনে তার ব্যবহৃত কক্ষটি খালি রাখা হবে।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়ের পর প্রথম বিরতিতে এই প্রতীকী সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। মাঠের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে অনুশীলনকেন্দ্রের আয়োজন—সবকিছুর মধ্য দিয়ে পর্তুগিজ ফুটবলে তার দীর্ঘদিনের অবদানকে স্মরণ করতে চায় দেশটি।

ট্যাগ : ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পর্তুগালের পুরো দল

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

পর্তুগিজ ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল দলের সব খেলোয়াড় রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করবেন। পাশাপাশি ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে কিংবদন্তি এই ফুটবলারকে সম্মান জানাবেন সমর্থকেরা।

শনিবার ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে মুখোমুখি হওয়ার কথা পর্তুগাল ও ডেনমার্কের। ম্যাচটিকে সামনে রেখে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, কোচ জর্জ জেসুস এবং জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় অংশ নেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও রুবেন দিয়াস।

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ৭ নম্বর জার্সিতে অসংখ্য সাফল্য ও স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার অবদানকে সম্মান জানাতেই সতীর্থদের একই নম্বরের জার্সি পরানোর পরিকল্পনা করেছে ফেডারেশন।

গ্যালারিতেও থাকবে বিশেষ আয়োজন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরা আসন ছেড়ে দাঁড়িয়ে করতালির মাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাবেন। এ আয়োজন বাস্তবায়নের জন্য উয়েফার অনুমতিও নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

শুধু ম্যাচের দিনই নয়, জাতীয় দলের অনুশীলনকেন্দ্র সিদাদে দো ফুটবলেও রোনালদোর স্মৃতিকে বিশেষভাবে ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের আবাসিক ভবনে তার ব্যবহৃত কক্ষটি খালি রাখা হবে।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়ের পর প্রথম বিরতিতে এই প্রতীকী সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। মাঠের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে অনুশীলনকেন্দ্রের আয়োজন—সবকিছুর মধ্য দিয়ে পর্তুগিজ ফুটবলে তার দীর্ঘদিনের অবদানকে স্মরণ করতে চায় দেশটি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ