ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর কথা ভাবছে হোয়াইট হাউস

ছবি : সংগৃহীত
ফলো করুন

এনভিডিয়ার সদ্য পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তি ও প্রযুক্তি পাচার কেলেঙ্কারির জেরে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। চীনা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন বাণিজ্য কালো তালিকায় যুক্ত করতে ব্যর্থতা এবং এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানির ক্ষেত্রে যথাযথ তদারকির অভাবে রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেনসেন হুয়াং। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ পাচার হচ্ছিল। হুয়াংয়ের পদত্যাগের আগে থেকেই চীনে এআই চিপ পাঠানো আটকাতে বাণিজ্যমন্ত্রী লুটনিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস এবং বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বৃহস্পতিবার এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবে এরই মধ্যে লুটনিক এবং জেনসেন হুয়াংকে কংগ্রেসে তলব করেছেন সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর টিম স্কট। কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর জেনসেন হুয়াংকে এবং ১০ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী লুটনিককে পৃথক শুনানিতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে বলা হয়েছে; লুটনিক স্বেচ্ছায় শুনানিতে অংশ নিতে সম্মত হয়েছেন।

এর আগে গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন চীনের আলোচিত এআই স্টার্টআপ ‘ডিপসিক’ এবং মেমরি চিপ নির্মাতা ‘সিএক্সএমটি’-সহ ১০০টির বেশি চীনা কোম্পানিকে বাণিজ্য কালো তালিকায় যুক্ত করার প্রক্রিয়া স্থগিত রেখেছে। মূলত ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ওই কালো তালিকায় নতুন কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করেনি। এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, লুটনিককে বরখাস্ত করা উচিত কি না তা তিনি এখনো নিশ্চিত নন, তবে বাণিজ্যমন্ত্রীকে দ্রুত সব প্রশ্নের জবাব দিতে হবে। অন্যদিকে ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন দাবি করেছেন, হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি।

এদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ডেমোক্রেট সিনেটর ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি-সংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকা) বেশি মূল্যের এনভিডিয়া এআই চিপ কিনেছে।

পাশাপাশি ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন এবং প্রতিনিধি পরিষদের সদস্য রিচার্ড নিল জানিয়েছেন, তাঁরা চীনা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে চীনে উন্নত ‘এইচ২০০’ (H200) এআই চিপ বিক্রির অনুমতি দেওয়ার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এবং সেই বিক্রির একটি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়াকে তাঁরা ‘অসাংবিধানিক রপ্তানি কর’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট লুটনিকের ওপর আস্থা রাখলেও চিপ রপ্তানির অনুমোদনে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্তের পক্ষে মত দিয়েছেন এবং রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী মার্কিন ঘাঁটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিককে সরানোর কথা ভাবছে হোয়াইট হাউস

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

এনভিডিয়ার সদ্য পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তি ও প্রযুক্তি পাচার কেলেঙ্কারির জেরে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। চীনা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন বাণিজ্য কালো তালিকায় যুক্ত করতে ব্যর্থতা এবং এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানির ক্ষেত্রে যথাযথ তদারকির অভাবে রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেনসেন হুয়াং। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ পাচার হচ্ছিল। হুয়াংয়ের পদত্যাগের আগে থেকেই চীনে এআই চিপ পাঠানো আটকাতে বাণিজ্যমন্ত্রী লুটনিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস এবং বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বৃহস্পতিবার এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবে এরই মধ্যে লুটনিক এবং জেনসেন হুয়াংকে কংগ্রেসে তলব করেছেন সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর টিম স্কট। কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর জেনসেন হুয়াংকে এবং ১০ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী লুটনিককে পৃথক শুনানিতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে বলা হয়েছে; লুটনিক স্বেচ্ছায় শুনানিতে অংশ নিতে সম্মত হয়েছেন।

এর আগে গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন চীনের আলোচিত এআই স্টার্টআপ ‘ডিপসিক’ এবং মেমরি চিপ নির্মাতা ‘সিএক্সএমটি’-সহ ১০০টির বেশি চীনা কোম্পানিকে বাণিজ্য কালো তালিকায় যুক্ত করার প্রক্রিয়া স্থগিত রেখেছে। মূলত ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ওই কালো তালিকায় নতুন কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করেনি। এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, লুটনিককে বরখাস্ত করা উচিত কি না তা তিনি এখনো নিশ্চিত নন, তবে বাণিজ্যমন্ত্রীকে দ্রুত সব প্রশ্নের জবাব দিতে হবে। অন্যদিকে ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন দাবি করেছেন, হাওয়ার্ড লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি।

এদিকে সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ডেমোক্রেট সিনেটর ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি-সংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন এবং অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকা) বেশি মূল্যের এনভিডিয়া এআই চিপ কিনেছে।

পাশাপাশি ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন এবং প্রতিনিধি পরিষদের সদস্য রিচার্ড নিল জানিয়েছেন, তাঁরা চীনা কোম্পানিগুলোর কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে চীনে উন্নত ‘এইচ২০০’ (H200) এআই চিপ বিক্রির অনুমতি দেওয়ার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এবং সেই বিক্রির একটি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়াকে তাঁরা ‘অসাংবিধানিক রপ্তানি কর’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট লুটনিকের ওপর আস্থা রাখলেও চিপ রপ্তানির অনুমোদনে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্তের পক্ষে মত দিয়েছেন এবং রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ