ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তায় ফ্রান্স কোচ দেশম

ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তায় ফ্রান্স কোচ দেশম
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় শহরটির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ম্যাচ শুরুর আগে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় মাঠে গড়াবে প্যারাগুয়ে ও ফ্রান্সের এই নকআউট লড়াই।

১৯৯৮ বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। সেবার শেষ ষোলোতে লঁরা ব্লাঁর একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফ্রান্স। পরে সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফরাসিরা। তবে ২৮ বছর আগের সেই স্মৃতি এবারের ম্যাচে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না দেশম।

যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ দেখতে এসে গত বছর ফিলাডেলফিয়ার গরমের অভিজ্ঞতা হয়েছিল দেশমের। সে কারণেই তিনি মনে করছেন, মাঠের খেলায় তাপমাত্রার প্রভাব পড়তে পারে।

দেশম বলেন, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সময় তিনি সহকারী কোচ গি স্তেফাঁর সঙ্গে এখানে ছিলেন। স্টেডিয়ামে বসে তিনি দেখেছেন, গরম কতটা প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছিল।

ফ্রান্স কোচের মতে, গরম, ঠান্ডা কিংবা শক্ত পিচ, চরম পরিস্থিতি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। তবে যেহেতু পরিস্থিতি বদলানোর সুযোগ নেই, তাই মানিয়ে নিয়েই খেলতে হবে।

১৯৯৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ফ্রান্সের অধিনায়ক ছিলেন দেশম। এবার তিনি ডাগআউটে থাকবেন কোচ হিসেবে। তবে আগের ম্যাচের সঙ্গে এবারের লড়াইয়ের কোনো মিল দেখছেন না তিনি।

দেশম বলেন, ১৯৯৮ সালের ম্যাচটি ফ্রান্সের জন্য বিশেষ স্মৃতি হলেও এবারের প্যারাগুয়ে ভিন্ন দল। তাদের নিজস্ব লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের মতো সামর্থ্যও আছে।

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার দিজিরে দুয়েও মনে করেন, গরম ম্যাচের গতিতে প্রভাব ফেলতে পারে। তবে জার্মানিকে হারিয়ে আসা প্যারাগুয়েকে সম্মান করলেও আত্মবিশ্বাসী ফরাসি শিবির।

দিজিরে দুয়ে বলেন, তারা কোনো চাপ নিচ্ছেন না। ম্যাচ ধরে ধরে এগোচ্ছেন এবং নিজেদের খেলায় মনোযোগ রাখছেন। ফ্রান্স টুর্নামেন্ট শুরুর আগ থেকেই ফেবারিট হলেও শুধু ফেবারিট তকমা জয় নিশ্চিত করবে না বলে মনে করেন তিনি।

গরম নিয়ে দুয়ে বলেন, এমন আবহাওয়ায় খেললে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়, বেশি শক্তি খরচ হয় এবং মাঠে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। তবে দুই দলই একই কন্ডিশনে খেলবে। তাই চ্যালেঞ্জ থাকলেও ম্যাচের জন্য ফ্রান্স পুরোপুরি প্রস্তুত।

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল ফ্রান্স প্যারাগুয়ে দিদিয়ের দেশম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তায় ফ্রান্স কোচ দেশম

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় শহরটির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ম্যাচ শুরুর আগে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় মাঠে গড়াবে প্যারাগুয়ে ও ফ্রান্সের এই নকআউট লড়াই।

১৯৯৮ বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। সেবার শেষ ষোলোতে লঁরা ব্লাঁর একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফ্রান্স। পরে সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফরাসিরা। তবে ২৮ বছর আগের সেই স্মৃতি এবারের ম্যাচে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না দেশম।

যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ দেখতে এসে গত বছর ফিলাডেলফিয়ার গরমের অভিজ্ঞতা হয়েছিল দেশমের। সে কারণেই তিনি মনে করছেন, মাঠের খেলায় তাপমাত্রার প্রভাব পড়তে পারে।

দেশম বলেন, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সময় তিনি সহকারী কোচ গি স্তেফাঁর সঙ্গে এখানে ছিলেন। স্টেডিয়ামে বসে তিনি দেখেছেন, গরম কতটা প্রভাব ফেলতে পারে। খেলোয়াড়দের পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছিল।

ফ্রান্স কোচের মতে, গরম, ঠান্ডা কিংবা শক্ত পিচ, চরম পরিস্থিতি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। তবে যেহেতু পরিস্থিতি বদলানোর সুযোগ নেই, তাই মানিয়ে নিয়েই খেলতে হবে।

১৯৯৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ফ্রান্সের অধিনায়ক ছিলেন দেশম। এবার তিনি ডাগআউটে থাকবেন কোচ হিসেবে। তবে আগের ম্যাচের সঙ্গে এবারের লড়াইয়ের কোনো মিল দেখছেন না তিনি।

দেশম বলেন, ১৯৯৮ সালের ম্যাচটি ফ্রান্সের জন্য বিশেষ স্মৃতি হলেও এবারের প্যারাগুয়ে ভিন্ন দল। তাদের নিজস্ব লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের মতো সামর্থ্যও আছে।

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার দিজিরে দুয়েও মনে করেন, গরম ম্যাচের গতিতে প্রভাব ফেলতে পারে। তবে জার্মানিকে হারিয়ে আসা প্যারাগুয়েকে সম্মান করলেও আত্মবিশ্বাসী ফরাসি শিবির।

দিজিরে দুয়ে বলেন, তারা কোনো চাপ নিচ্ছেন না। ম্যাচ ধরে ধরে এগোচ্ছেন এবং নিজেদের খেলায় মনোযোগ রাখছেন। ফ্রান্স টুর্নামেন্ট শুরুর আগ থেকেই ফেবারিট হলেও শুধু ফেবারিট তকমা জয় নিশ্চিত করবে না বলে মনে করেন তিনি।

গরম নিয়ে দুয়ে বলেন, এমন আবহাওয়ায় খেললে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়, বেশি শক্তি খরচ হয় এবং মাঠে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। তবে দুই দলই একই কন্ডিশনে খেলবে। তাই চ্যালেঞ্জ থাকলেও ম্যাচের জন্য ফ্রান্স পুরোপুরি প্রস্তুত।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ