ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
ছবি : সংগৃহিত
ফলো করুন

ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জন কর্দোবাকে। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস। বদলি হিসেবে নেমেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ১৪তম মিনিটে আসে জয়সূচক গোলটি। ডান দিক থেকে সুয়ারেসের বাড়ানো ক্রস পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। সুবিধাজনক জায়গা থেকে বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন আরিয়াস।

এরপর ঘানা ম্যাচে ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ তাদের সুযোগ কাজে লাগাতে দেয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ফুটবল বিশ্বকে চমক দিয়েছিল কলম্বিয়া। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের বড় মঞ্চে ফিরে তারা সেই স্মৃতি জাগিয়ে তুলছে।

শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ কলম্বিয়া ঘানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জন কর্দোবাকে। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস। বদলি হিসেবে নেমেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ১৪তম মিনিটে আসে জয়সূচক গোলটি। ডান দিক থেকে সুয়ারেসের বাড়ানো ক্রস পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। সুবিধাজনক জায়গা থেকে বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন আরিয়াস।

এরপর ঘানা ম্যাচে ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ তাদের সুযোগ কাজে লাগাতে দেয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ফুটবল বিশ্বকে চমক দিয়েছিল কলম্বিয়া। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের বড় মঞ্চে ফিরে তারা সেই স্মৃতি জাগিয়ে তুলছে।

শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ