ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাহাড়ে ৫ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬ জন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে ৫ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬ জন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিগত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩১৬ জন নিহত হয়েছেন। একই সময়ে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার আক্রমণ চালিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া এই সময়কালে সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসীদের দমনে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি-এর নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে সমন্বিত বাহিনীর বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি চলছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির সক্ষমতা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সমতল থেকে পাহাড়ে অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের নেটওয়ার্কগুলো পুলিশ ও এসআরবি সফলভাবে উন্মোচন করছে। চলমান বিশেষ যৌথ অভিযানে ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম ও ড্রোন বা সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পাহাড়ে ৫ বছরে সশস্ত্র হামলায় নিহত ৩১৬ জন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বিগত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩১৬ জন নিহত হয়েছেন। একই সময়ে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার আক্রমণ চালিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া এই সময়কালে সশস্ত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসীদের দমনে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবি-এর নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে সমন্বিত বাহিনীর বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি চলছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির সক্ষমতা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সমতল থেকে পাহাড়ে অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের নেটওয়ার্কগুলো পুলিশ ও এসআরবি সফলভাবে উন্মোচন করছে। চলমান বিশেষ যৌথ অভিযানে ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম ও ড্রোন বা সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ