ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরব দলগুলোর সমর্থনে সরকার হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

আরব দলগুলোর সমর্থনে সরকার হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠন করা হলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডানপন্থি বিক্ষোভকারীরা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে পার্লামেন্ট ভবনের বাইরে কয়েকশ ডানপন্থি বিক্ষোভকারী সমবেত হয়ে এ প্রতিবাদ জানান।

ডানপন্থি সংগঠন ‘ইম তিরতজু’-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকটের সম্ভাব্য সরকার গঠনের উদ্যোগের তীব্র বিরোধিতা করা হয়। বিক্ষোভকারীদের দাবি, আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হলে তা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা মূলত আরব-নেতৃত্বাধীন ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রা’আম পার্টি’র বিরুদ্ধে অবস্থান নেন। বিক্ষোভকারীরা দল দুটিকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাদের সমর্থননির্ভর যেকোনো সরকার অবৈধ হবে। সমাবেশে বক্তারা সম্ভাব্য রক্তপাত ও গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। টাইমস অব ইসরায়েলকে এক বিক্ষোভকারী বলেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা ইহুদি রাষ্ট্র চাই’ বলে স্লোগান দেন এবং দাবি করেন যে, আরব দলগুলোর সহায়তায় সরকার গঠিত হলে ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের বিদ্যমান চরিত্র ক্ষতিগ্রস্ত হবে।

পাশাপাশি সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা নির্বাচন ‘চুরি’ হওয়ার দাবি করেন এবং পুনরায় নতুন নির্বাচনের আহ্বান জানান। তবে নির্বাচনসংক্রান্ত সম্ভাব্য জালিয়াতির দুটি তদন্তের ফলাফল নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো পরিবর্তন বা প্রভাব ফেলবে না বলে দেশটির জ্যেষ্ঠ নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন গাদি আইজেনকটকে। তবে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাঁর জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থনের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়ে আইজেনকটের নিজস্ব জোটের অভ্যন্তরেও ভিন্নমত ও আপত্তি রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

ট্যাগ : ইসরায়েল হুঁশিয়ারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আরব দলগুলোর সমর্থনে সরকার হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠন করা হলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডানপন্থি বিক্ষোভকারীরা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) নতুন নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে পার্লামেন্ট ভবনের বাইরে কয়েকশ ডানপন্থি বিক্ষোভকারী সমবেত হয়ে এ প্রতিবাদ জানান।

ডানপন্থি সংগঠন ‘ইম তিরতজু’-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকটের সম্ভাব্য সরকার গঠনের উদ্যোগের তীব্র বিরোধিতা করা হয়। বিক্ষোভকারীদের দাবি, আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হলে তা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা মূলত আরব-নেতৃত্বাধীন ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রা’আম পার্টি’র বিরুদ্ধে অবস্থান নেন। বিক্ষোভকারীরা দল দুটিকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তাদের সমর্থননির্ভর যেকোনো সরকার অবৈধ হবে। সমাবেশে বক্তারা সম্ভাব্য রক্তপাত ও গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। টাইমস অব ইসরায়েলকে এক বিক্ষোভকারী বলেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা ইহুদি রাষ্ট্র চাই’ বলে স্লোগান দেন এবং দাবি করেন যে, আরব দলগুলোর সহায়তায় সরকার গঠিত হলে ইসরায়েলের ইহুদি রাষ্ট্রের বিদ্যমান চরিত্র ক্ষতিগ্রস্ত হবে।

পাশাপাশি সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা নির্বাচন ‘চুরি’ হওয়ার দাবি করেন এবং পুনরায় নতুন নির্বাচনের আহ্বান জানান। তবে নির্বাচনসংক্রান্ত সম্ভাব্য জালিয়াতির দুটি তদন্তের ফলাফল নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো পরিবর্তন বা প্রভাব ফেলবে না বলে দেশটির জ্যেষ্ঠ নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন গাদি আইজেনকটকে। তবে ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাঁর জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থনের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়ে আইজেনকটের নিজস্ব জোটের অভ্যন্তরেও ভিন্নমত ও আপত্তি রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ