দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে : জ্বালানিমন্ত্রী
দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন সিস্টেম স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।সোমবার (২২ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।[BANGVIEWS-POST:388]জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পল্লী উন্নয়ন একাডেমি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব সোলার ইরিগেশন সিস্টেম স্থাপন করা হয়েছে।তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে কৃষি সেচে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সোলার সেচ পাম্প স্থাপন করা হচ্ছে।[BANGVIEWS-POST:367]মন্ত্রী আরও জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ২টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।এ ছাড়া শেরপুর জেলায় আরও ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।