ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী

নাটোরে গ্যাস অনুসন্ধানের জন্য পরিচালিত দুটি খননকাজেই ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব স্থান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি শিল্পকারখানায় সরবরাহের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ জানান, নাটোরে গ্যাস উত্তোলন করা গেলে তা সুষমভাবে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এ অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সভায় বিদ্যুৎ উৎপাদন ও সৌরশক্তির ব্যবহার নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন এবং সোলার প্যানেল ব্যবহারে সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষিতে সেচের খরচ কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।আগামী সেচ মৌসুমে কৃষকদের যেন পানির অভাব কিংবা বাড়তি সেচ ব্যয়ের মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে বলে জানান তিনি।জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নাটোরের সার্বিক সরকারি কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় আসে। পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

গ্যাস অনুসন্ধানের দুই খননকাজেই ইতিবাচক ফল: জ্বালানিমন্ত্রী