ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে স্কুলে রাশিয়ার জোড়া বিমান হামলায় উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের ওই বিদ্যালয় ভবনে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জরুরি সেবা বিভাগের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং চারজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া আহত পাঁচজনের মধ্যে দুজন উদ্ধারকর্মীও অন্তর্ভুক্ত। সম্মুখসারির কাছাকাছি অবস্থানের কারণে স্কুলটিতে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল; তবে ভবনটি স্থানীয় যুদ্ধাহত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং প্রতি সোমবার সেখানে সাধারণ বাসিন্দাদের মাঝে নিয়মিত মানবিক সহায়তা ও ত্রাণের প্যাকেট বিতরণ করা হতো।

সোমবার রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, কোমিশুভাখা গ্রামের সাধারণ বাসিন্দারা যখন মানবিক সহায়তা সংগ্রহের জন্য স্কুলে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই রাশিয়ার যুদ্ধবিমান থেকে প্রথম দফায় গাইডেড বোমা ফেলা হয়। এরপর উদ্ধার তৎপরতা শুরু হলে দ্বিতীয় দফায় আবারও স্কুলটির আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। একে সরাসরি ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে জেলেনস্কি বলেন, সাধারণ মানুষ প্রতি সোমবার এখানে ত্রাণের জন্য আসেন তা রুশ বাহিনীর অজানা ছিল না।

জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল এবং সেখানে ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতিও কার্যকর ছিল। কিন্তু সেই মানবিক ধারা অব্যাহত না রেখে রাশিয়া মানুষ হত্যায় মেতে উঠেছে।

এদিকে জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর প্রায় ২৭ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। আঞ্চলিক পুলিশ ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়াদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনসহ সব বৈশ্বিক মঞ্চ থেকে রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন ও বয়কট করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মন্তব্য করেন, এমন অপরাধের পর রাশিয়া কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়, বরং দেশটির প্রাপ্য কেবল নিন্দা ও বিচ্ছিন্নতা।

সূত্র:  রয়টার্স

ট্যাগ : রয়টার্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে স্কুলে রাশিয়ার জোড়া বিমান হামলায় উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের ওই বিদ্যালয় ভবনে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জরুরি সেবা বিভাগের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে উদ্ধারকারী দলের দুই সদস্য এবং চারজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া আহত পাঁচজনের মধ্যে দুজন উদ্ধারকর্মীও অন্তর্ভুক্ত। সম্মুখসারির কাছাকাছি অবস্থানের কারণে স্কুলটিতে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল; তবে ভবনটি স্থানীয় যুদ্ধাহত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং প্রতি সোমবার সেখানে সাধারণ বাসিন্দাদের মাঝে নিয়মিত মানবিক সহায়তা ও ত্রাণের প্যাকেট বিতরণ করা হতো।

সোমবার রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, কোমিশুভাখা গ্রামের সাধারণ বাসিন্দারা যখন মানবিক সহায়তা সংগ্রহের জন্য স্কুলে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই রাশিয়ার যুদ্ধবিমান থেকে প্রথম দফায় গাইডেড বোমা ফেলা হয়। এরপর উদ্ধার তৎপরতা শুরু হলে দ্বিতীয় দফায় আবারও স্কুলটির আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। একে সরাসরি ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে জেলেনস্কি বলেন, সাধারণ মানুষ প্রতি সোমবার এখানে ত্রাণের জন্য আসেন তা রুশ বাহিনীর অজানা ছিল না।

জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল এবং সেখানে ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতিও কার্যকর ছিল। কিন্তু সেই মানবিক ধারা অব্যাহত না রেখে রাশিয়া মানুষ হত্যায় মেতে উঠেছে।

এদিকে জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর প্রায় ২৭ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। আঞ্চলিক পুলিশ ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়াদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনসহ সব বৈশ্বিক মঞ্চ থেকে রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন ও বয়কট করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মন্তব্য করেন, এমন অপরাধের পর রাশিয়া কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়, বরং দেশটির প্রাপ্য কেবল নিন্দা ও বিচ্ছিন্নতা।

সূত্র:  রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ