ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরাইল

প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা

লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরাইল
ইসরাইলি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত
ফলো করুন

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার এ ঘোষণা দিয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের নাগরিক ও সীমান্তবর্তী জনপদকে সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে রক্ষার জন্য লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরাইলি বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে।

২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল।

একই অনুষ্ঠানে তিনি ইরানকেও সতর্ক করেন। কাটজ বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের জেরে তেহরান যদি হামলা চালায়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। চুক্তিটির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার পথ তৈরি করা।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ওই এলাকায় এখনো ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে।

ইসরাইলের দাবি, লেবাননজুড়ে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

ট্যাগ : লেবানন ইসরাইল গাজা সেনা সিরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


লেবানন, সিরিয়া ও গাজায় সেনা রেখে দেবে ইসরাইল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

লেবানন, সিরিয়া ও গাজায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার এ ঘোষণা দিয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের নাগরিক ও সীমান্তবর্তী জনপদকে সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে রক্ষার জন্য লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরাইলি বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করবে।

২০০৬ সালের লেবানন যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কাটজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল।

একই অনুষ্ঠানে তিনি ইরানকেও সতর্ক করেন। কাটজ বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের জেরে তেহরান যদি হামলা চালায়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সই করে। চুক্তিটির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার পথ তৈরি করা।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ওই এলাকায় এখনো ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে।

ইসরাইলের দাবি, লেবাননজুড়ে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ