ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ আসামির চার্জ গঠন শুনানি আজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ৪১ জন আসামির বিরুদ্ধে আনা দুটি আনুষ্ঠানিক অভিযোগের ওপর ভিত্তি করে আজ রাষ্ট্রপক্ষ শুনানি পরিচালনা করবে। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন।

মামলায় গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য দুই আসামির মধ্যে অসুস্থতার কারণে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে আদালতে আনা সম্ভব হয়নি এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে হাজিরা দেবেন।

মামলার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাসহ বাকি ৩০ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খুঁজে না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করে। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাদের আইনি প্রতিনিধিত্বের জন্য সরকারি খরচে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এ অভিযোগপত্র আমলে নিয়েছিলেন।

প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে মূলত দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে অভিযান চালিয়ে ৩২ জনকে হত্যার তথ্য নথিভুক্ত রয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের আইনি গ্রহণযোগ্যতা ও সত্যতা যাচাইয়ের মধ্য দিয়েই আজ আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরুর শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ : শেখ হাসিনা হত্যাকাণ্ড:

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ আসামির চার্জ গঠন শুনানি আজ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ৪১ জন আসামির বিরুদ্ধে আনা দুটি আনুষ্ঠানিক অভিযোগের ওপর ভিত্তি করে আজ রাষ্ট্রপক্ষ শুনানি পরিচালনা করবে। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন।

মামলায় গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য দুই আসামির মধ্যে অসুস্থতার কারণে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে আদালতে আনা সম্ভব হয়নি এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ভার্চুয়ালি শুনানিতে হাজিরা দেবেন।

মামলার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাসহ বাকি ৩০ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খুঁজে না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করে। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাদের আইনি প্রতিনিধিত্বের জন্য সরকারি খরচে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এ অভিযোগপত্র আমলে নিয়েছিলেন।

প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে মূলত দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে অভিযান চালিয়ে ৩২ জনকে হত্যার তথ্য নথিভুক্ত রয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের আইনি গ্রহণযোগ্যতা ও সত্যতা যাচাইয়ের মধ্য দিয়েই আজ আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরুর শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ