ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সংসদে আইন পাসের ঘোষণা জ্বালানিমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই প্রয়োজনীয় আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীতে আয়োজিত এক জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বিশ্বব্যাপী এক তীব্র জ্বালানি সংকট তৈরি করেছে। এই ধরনের বৈশ্বিক সংকট রাতারাতি সমাধানযোগ্য না হলেও দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও নাগরিক সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জনস্বার্থে জ্বালানি ব্যয়ের চাপ কমাতে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি সরবরাহ ও গ্যাসের ঘাটতি কার্যকরভাবে মোকাবিলার কৌশল তুলে ধরে মন্ত্রী জানান, চাহিদা বিবেচনায় সরকার দেশে আরও নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এসব টার্মিনাল চালু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যেই ময়মনসিংহের ভালুকায় পরীক্ষামূলকভাবে ‘ডোমেস্টিক রুফটপ সোলার’ কর্মসূচি চালু করেছে, যা সাধারণ মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তৃণমূল পর্যায়ে এ প্রযুক্তি দ্রুত ছড়িয়ে দিতে এবং সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৮ হাজার ৬০০ জন দক্ষ সার্ভিস প্রোভাইডারকে তালিকাভুক্ত করা হয়েছে, যা একই সঙ্গে যুবসমাজের কর্মসংস্থানে বড় অবদান রাখছে।

বাজারে নিম্নমানের সামগ্রীর প্রবেশ ঠেকাতে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের গুণগত মান কঠোরভাবে তদারকি করা হবে উল্লেখ করে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এ খাতে কোনো ছাড় দেওয়া হবে না। উদ্ভূত বৈশ্বিক সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

ট্যাগ : জ্বালানিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সংসদে আইন পাসের ঘোষণা জ্বালানিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দেশে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই প্রয়োজনীয় আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীতে আয়োজিত এক জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বিশ্বব্যাপী এক তীব্র জ্বালানি সংকট তৈরি করেছে। এই ধরনের বৈশ্বিক সংকট রাতারাতি সমাধানযোগ্য না হলেও দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও নাগরিক সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জনস্বার্থে জ্বালানি ব্যয়ের চাপ কমাতে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি সরবরাহ ও গ্যাসের ঘাটতি কার্যকরভাবে মোকাবিলার কৌশল তুলে ধরে মন্ত্রী জানান, চাহিদা বিবেচনায় সরকার দেশে আরও নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এসব টার্মিনাল চালু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যেই ময়মনসিংহের ভালুকায় পরীক্ষামূলকভাবে ‘ডোমেস্টিক রুফটপ সোলার’ কর্মসূচি চালু করেছে, যা সাধারণ মানুষের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তৃণমূল পর্যায়ে এ প্রযুক্তি দ্রুত ছড়িয়ে দিতে এবং সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৮ হাজার ৬০০ জন দক্ষ সার্ভিস প্রোভাইডারকে তালিকাভুক্ত করা হয়েছে, যা একই সঙ্গে যুবসমাজের কর্মসংস্থানে বড় অবদান রাখছে।

বাজারে নিম্নমানের সামগ্রীর প্রবেশ ঠেকাতে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের গুণগত মান কঠোরভাবে তদারকি করা হবে উল্লেখ করে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এ খাতে কোনো ছাড় দেওয়া হবে না। উদ্ভূত বৈশ্বিক সংকট মোকাবিলা করে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ