শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিক অসন্তোষ নিরসন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ সময় চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন। সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক অসন্তোষ নিরসন, জননিরাপত্তা রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা দায়িত্ব পালন করবেন।
মন্তব্যসমূহ