ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে ‘পরিবর্তন জোট’ সংখ্যাগরিষ্ঠ আসনের সমীকরণ তৈরি করলেও সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক জটিলতা দেখা দিয়েছে। ১২০ আসনের নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন হলেও কোনো একক পক্ষই তা নিশ্চিত করতে পারেনি।
নির্বাচনের ভোট গণনা শেষে দেখা গেছে, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন।
ইসরায়েলি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আরব দলগুলোর সঙ্গে প্রকাশ্য রাজনৈতিক জোট গঠনে মূলধারার ইহুদি দলগুলোর অনীহা ছিল।
বিক্ষোভের আয়োজক মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন। দেশে বসবাসরত আরব ও ইহুদি—উভয় সম্প্রদায়ের নাগরিকদের ভোটের মূল্য সমান। ফলে দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও স্থিতিশীল শাসনব্যবস্থা কায়েম করতে আরব প্রতিনিধিদের বাইরে রেখে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। এই অচলাবস্থা নিরসনে এবং আরবদের অন্তর্ভুক্ত করে যৌথ সরকার প্রতিষ্ঠার দাবি এখন ইসরায়েলের রাজপথে বড় আন্দোলনের রূপ নিচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্যসমূহ