ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

ফাইল ছবি
ফলো করুন

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশালে ১৮২ জন, খুলনায় ১৩১ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৪৮ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন।

ট্যাগ : ডেঙ্গু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, এ সময়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশালে ১৮২ জন, খুলনায় ১৩১ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৪৮ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪১৮ জন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ