ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোহনগঞ্জ এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় হুক ভেঙে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ স্টেশন অতিক্রম করে। মশাখালী স্টেশনে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেনটির হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগি বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম বাসার ঘটনাটি নিশ্চিত করেছেন।

মশাখালী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া জানান, দুর্ঘটনার পর বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ পুনঃস্থাপনে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মেরামতের কাজ শেষ হলে বিকেল ৫টার দিকে ট্রেনটি আবার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।

বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে এই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকা পড়ে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মোহনগঞ্জ এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় হুক ভেঙে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ স্টেশন অতিক্রম করে। মশাখালী স্টেশনে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেনটির হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগি বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম বাসার ঘটনাটি নিশ্চিত করেছেন।

মশাখালী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া জানান, দুর্ঘটনার পর বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ পুনঃস্থাপনে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মেরামতের কাজ শেষ হলে বিকেল ৫টার দিকে ট্রেনটি আবার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।

বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে এই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকা পড়ে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ