ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে ত্রুটি, কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। উড়োজাহাজটির ত্রুটির কারণ, সংশ্লিষ্টদের দায়িত্ব এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর উপায় খতিয়ে দেখে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। তদন্ত শেষে কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা হবে। পাশাপাশি উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি।

এ ঘটনায় ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় থাকবে। সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা কিংবা প্রক্রিয়াগত কোনো ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি।

এর আগে চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। এ উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইট।

উড়োজাহাজটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। এ কারণে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করা হয়। পরে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে ত্রুটি, কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। উড়োজাহাজটির ত্রুটির কারণ, সংশ্লিষ্টদের দায়িত্ব এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর উপায় খতিয়ে দেখে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। তদন্ত শেষে কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা হবে। পাশাপাশি উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করবে কমিটি।

এ ঘটনায় ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, সেটিও তদন্তের আওতায় থাকবে। সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা কিংবা প্রক্রিয়াগত কোনো ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি।

এর আগে চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। এ উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইট।

উড়োজাহাজটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। এ কারণে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করা হয়। পরে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ