ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী ছয়টি অভিযানে ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৭ হাজার ৯০০ কেজি কয়লা, ৪১টি কম্বল, ২০০ কেজি চিনি, ৮০০ পিস সাবান ও ৭২ বোতল মদ। এ ছাড়া ৩৬০ কেজি বাংলাদেশি রসুনও উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত থেকে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল।

বিজিবির তথ্য অনুযায়ী, ছয়টি অভিযানের মধ্যে সবচেয়ে বেশি পণ্য জব্দ হয়েছে সোমেশ্বরী নদী থেকে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভবানীপুর বিওপির টহল দল নদী থেকে ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে। এর আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৮ হাজার টাকা। পরে সকাল সাড়ে ৬টার দিকে বিজয়পুর বিওপির সদস্যরা একই নদীতে অভিযান চালিয়ে আরও ১২ হাজার ৫০০ কেজি কয়লা জব্দ করেন। এই চালানের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল প্রেমবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় কম্বল উদ্ধার করে। এসব কম্বলের জব্দমূল্য ২ লাখ টাকা।

শুক্রবার ভোর ৫টার দিকে একই বিওপির আরেকটি অভিযানে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে ৩৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ন্যাসীপাড়া এলাকায় দুটি অভিযান চালায় পাঁচগাঁও বিওপির টহল দল। সকাল সাড়ে ১০টার দিকে প্রথম অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় কম্বল, ২০০ কেজি চিনি ও ৮০০ পিস সাবান উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট জব্দমূল্য ৫১ হাজার টাকা।

একই এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত দ্বিতীয় অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, ছয় অভিযানে জব্দ করা পণ্যের মোট মূল্য ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা। কম্বল, চিনি, সাবান, রসুন ও কয়লা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : বিজিবি নেত্রকোনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালানবিরোধী ছয়টি অভিযানে ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৭ হাজার ৯০০ কেজি কয়লা, ৪১টি কম্বল, ২০০ কেজি চিনি, ৮০০ পিস সাবান ও ৭২ বোতল মদ। এ ছাড়া ৩৬০ কেজি বাংলাদেশি রসুনও উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত থেকে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল।

বিজিবির তথ্য অনুযায়ী, ছয়টি অভিযানের মধ্যে সবচেয়ে বেশি পণ্য জব্দ হয়েছে সোমেশ্বরী নদী থেকে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভবানীপুর বিওপির টহল দল নদী থেকে ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে। এর আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৮ হাজার টাকা। পরে সকাল সাড়ে ৬টার দিকে বিজয়পুর বিওপির সদস্যরা একই নদীতে অভিযান চালিয়ে আরও ১২ হাজার ৫০০ কেজি কয়লা জব্দ করেন। এই চালানের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল প্রেমবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় কম্বল উদ্ধার করে। এসব কম্বলের জব্দমূল্য ২ লাখ টাকা।

শুক্রবার ভোর ৫টার দিকে একই বিওপির আরেকটি অভিযানে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে ৩৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ন্যাসীপাড়া এলাকায় দুটি অভিযান চালায় পাঁচগাঁও বিওপির টহল দল। সকাল সাড়ে ১০টার দিকে প্রথম অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় কম্বল, ২০০ কেজি চিনি ও ৮০০ পিস সাবান উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট জব্দমূল্য ৫১ হাজার টাকা।

একই এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত দ্বিতীয় অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, ছয় অভিযানে জব্দ করা পণ্যের মোট মূল্য ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা। কম্বল, চিনি, সাবান, রসুন ও কয়লা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ