ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানে বিশ্বখ্যাত টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাপান সফরের শেষ দিনে দেশটির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা ও ঐতিহ্যবাহী সংগ্রহশালা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির নির্মিত সর্বকালের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ঘুরে দেখেন এবং সস্ত্রীক সেই ঐতিহাসিক গাড়িতে আরোহণ করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে টয়োটার প্ল্যান্ট ও প্রদর্শনী কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব জানান, কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা মোটর করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রতিষ্ঠানের ঐতিহাসিক সংগ্রহশালায় সংরক্ষিত টয়োটার প্রথম তৈরি গাড়িটিতে ওঠার জন্য বিনীত আমন্ত্রণ জানান। কর্মকর্তাদের অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী সেই গাড়িটিতে ওঠেন এবং এর প্রযুক্তিগত বিবর্তন ও কারুশিল্প প্রত্যক্ষ করেন।

ইতিহাস অনুযায়ী, ১৯৩৫ সালে টয়োটা অটোমেটিক লুম ওয়ার্কসের অটোমোবাইল বিভাগ তাদের প্রথম যাত্রীবাহী গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ (A1) সফলভাবে তৈরি করে। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে জাপানের বাজারে আসে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ (Model AA)। বর্তমানে জাপানের টয়োটা অটোমোবাইল মিউজিয়ামে সেই ঐতিহাসিক প্রথম গাড়িটির নিখুঁত প্রতিরূপ ও আদি নিদর্শন সংরক্ষিত রয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী টয়োটার আধুনিক ও ভবিষ্যৎমুখী পরিবেশবান্ধব যানবাহন উৎপাদন ব্যবস্থা, রোবোটিক সংযোজন লাইন এবং উন্নত গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে বাংলাদেশে অটোমোবাইল খাতের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে আজই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাপানে বিশ্বখ্যাত টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাপান সফরের শেষ দিনে দেশটির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা ও ঐতিহ্যবাহী সংগ্রহশালা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির নির্মিত সর্বকালের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ঘুরে দেখেন এবং সস্ত্রীক সেই ঐতিহাসিক গাড়িতে আরোহণ করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে টয়োটার প্ল্যান্ট ও প্রদর্শনী কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব জানান, কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা মোটর করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রতিষ্ঠানের ঐতিহাসিক সংগ্রহশালায় সংরক্ষিত টয়োটার প্রথম তৈরি গাড়িটিতে ওঠার জন্য বিনীত আমন্ত্রণ জানান। কর্মকর্তাদের অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী সেই গাড়িটিতে ওঠেন এবং এর প্রযুক্তিগত বিবর্তন ও কারুশিল্প প্রত্যক্ষ করেন।

ইতিহাস অনুযায়ী, ১৯৩৫ সালে টয়োটা অটোমেটিক লুম ওয়ার্কসের অটোমোবাইল বিভাগ তাদের প্রথম যাত্রীবাহী গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ (A1) সফলভাবে তৈরি করে। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে জাপানের বাজারে আসে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ (Model AA)। বর্তমানে জাপানের টয়োটা অটোমোবাইল মিউজিয়ামে সেই ঐতিহাসিক প্রথম গাড়িটির নিখুঁত প্রতিরূপ ও আদি নিদর্শন সংরক্ষিত রয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী টয়োটার আধুনিক ও ভবিষ্যৎমুখী পরিবেশবান্ধব যানবাহন উৎপাদন ব্যবস্থা, রোবোটিক সংযোজন লাইন এবং উন্নত গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে বাংলাদেশে অটোমোবাইল খাতের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে আজই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ