ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক করবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক করবে না ইরান
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের শীর্ষ দূতরা কাতারে পৌঁছালেও তাঁদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবে না ইরান। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ দোহায় পৌঁছেছেন। হোয়াইট হাউস এ সফরকে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে দেখালেও ইরান ও মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, আপাতত সরাসরি মার্কিন-ইরান বৈঠকের কোনো সূচি নেই।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েক দিনে আমেরিকান পক্ষের সঙ্গে কোনো পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে নিম্নপর্যায়ের কারিগরি আলোচনা শুরুর কথা রয়েছে।  

ইরানি কর্মকর্তারা বলছেন, কঠিন বিষয়গুলোতে যাওয়ার আগে দুই সপ্তাহ আগে সই হওয়া যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট করতে হবে। এরপরই পারমাণবিক কর্মসূচিতে সম্ভাব্য সীমাবদ্ধতার মতো জটিল ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।  

প্রাথমিক কাঠামো অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে চাপ কমানোর বিনিময়ে আর্থিক সুবিধা পাবে। একই সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির জন্য ৬০ দিনের আলোচনার পথও রাখা হয়েছে। তবে কাতার-ভিত্তিক কূটনৈতিক প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা এই পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও আলোচনাকে কঠিন করে তুলছে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যেত। বর্তমানে সেখানে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে।  

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরান ও ওমানের হাতে, আর সেখানে চলাচলের ব্যবস্থা ইরান নির্ধারণ করবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ দিনের সময়সীমা শেষ হলে আগস্টের মাঝামাঝি থেকে টোল আরোপ করা হতে পারে।  

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে তেলপ্রবাহ যুদ্ধের আগের পর্যায়ে ফিরে এসেছে, কিছু দিনে তা আগের চেয়েও বেশি হয়েছে।

রয়টার্স বলছে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অনিশ্চয়তার মধ্যেও সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম কিছুটা কমেছে। তবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা সতর্ক করেছে, জ্বালানি বাজারে স্বস্তি এলেও খাদ্য ও জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলো চাপের মুখে থাকতে পারে।  

এই অন্তর্বর্তী চুক্তিতে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সংঘাত বন্ধের বিষয়টিও রয়েছে। তবে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি আলাদা মার্কিন-মধ্যস্থতাকৃত কাঠামো চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, সরাসরি বৈঠক না হওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের বিপরীত অবস্থান যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তির পথ আরও কঠিন করে তুলতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান দোহা যুক্তরাষ্ট্র, কাতার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক করবে না ইরান

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের শীর্ষ দূতরা কাতারে পৌঁছালেও তাঁদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবে না ইরান। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ দোহায় পৌঁছেছেন। হোয়াইট হাউস এ সফরকে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে দেখালেও ইরান ও মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, আপাতত সরাসরি মার্কিন-ইরান বৈঠকের কোনো সূচি নেই।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী কয়েক দিনে আমেরিকান পক্ষের সঙ্গে কোনো পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে নিম্নপর্যায়ের কারিগরি আলোচনা শুরুর কথা রয়েছে।  

ইরানি কর্মকর্তারা বলছেন, কঠিন বিষয়গুলোতে যাওয়ার আগে দুই সপ্তাহ আগে সই হওয়া যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট করতে হবে। এরপরই পারমাণবিক কর্মসূচিতে সম্ভাব্য সীমাবদ্ধতার মতো জটিল ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।  

প্রাথমিক কাঠামো অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে চাপ কমানোর বিনিময়ে আর্থিক সুবিধা পাবে। একই সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির জন্য ৬০ দিনের আলোচনার পথও রাখা হয়েছে। তবে কাতার-ভিত্তিক কূটনৈতিক প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা এই পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও আলোচনাকে কঠিন করে তুলছে। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যেত। বর্তমানে সেখানে জাহাজ চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে।  

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব ইরান ও ওমানের হাতে, আর সেখানে চলাচলের ব্যবস্থা ইরান নির্ধারণ করবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ দিনের সময়সীমা শেষ হলে আগস্টের মাঝামাঝি থেকে টোল আরোপ করা হতে পারে।  

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে তেলপ্রবাহ যুদ্ধের আগের পর্যায়ে ফিরে এসেছে, কিছু দিনে তা আগের চেয়েও বেশি হয়েছে।

রয়টার্স বলছে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অনিশ্চয়তার মধ্যেও সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম কিছুটা কমেছে। তবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা সতর্ক করেছে, জ্বালানি বাজারে স্বস্তি এলেও খাদ্য ও জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলো চাপের মুখে থাকতে পারে।  

এই অন্তর্বর্তী চুক্তিতে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যকার সংঘাত বন্ধের বিষয়টিও রয়েছে। তবে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি আলাদা মার্কিন-মধ্যস্থতাকৃত কাঠামো চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, সরাসরি বৈঠক না হওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের বিপরীত অবস্থান যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তির পথ আরও কঠিন করে তুলতে পারে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ