ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের এ বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে সকাল সাড়ে ১১টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তাঁকে স্বাগত জানান সানায়ে তাকাইচি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সময় গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক এই অভ্যর্থনা পর্ব শেষ হলে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধানের আলোচনার বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের এ বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে সকাল সাড়ে ১১টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তাঁকে স্বাগত জানান সানায়ে তাকাইচি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সময় গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক এই অভ্যর্থনা পর্ব শেষ হলে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধানের আলোচনার বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ