ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলালের আলোচনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। এ সময় ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলাল আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসনটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা চলছে।

এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলাওয়ার হোসেন।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

ট্যাগ : বিএনপি রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলালের আলোচনা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। এ সময় ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলাল আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি এখন ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসনটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা চলছে।

এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলাওয়ার হোসেন।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ