ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিক্ষোভে রণক্ষেত্র বার্সেলোনা, সংঘর্ষ-লুটপাটে গ্রেপ্তার প্রায় ১০০

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্পেনের বার্সেলোনায় তরুণদের ডাকা বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় অগ্নিসংযোগ এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় ২৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বার্সেলোনার কেন্দ্রস্থল প্লাজা দে কাতালুনিয়া এবং আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে চলমান তরুণদের আন্দোলনের আদলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনস্টিটিউটস ইন্ডিগনাট্স’ স্লোগান ব্যবহার করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সমাবেশে প্রায় ৬০০ জন অংশ নেন।

বিকেলের দিকে প্লাজা দে কাতালুনিয়ায় বিক্ষোভকারীদের সমাগম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টার দিকে কালো পোশাক ও হুডি পরা কয়েকটি দলের সদস্যরা রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তাঁদের একটি অংশ আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়।

বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ও ভারী বস্তু নিক্ষেপ করেন। বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরির পাশাপাশি ময়লার ঝুড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আশপাশের দোকানের কাচের দরজা ও জানালা।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়ার তথ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে বার্সেলোনার অন্তত ১৪টি দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

এ ছাড়া রাস্তায় থাকা মোটরসাইকেল, বাইসাইকেল এবং বাসস্টপেজের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে শহরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন মালিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্লাজা দে কাতালুনিয়ায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে স্থানীয় নগর পুলিশ গার্ডিয়া উর্বানা।

ওই এলাকার প্লাজা কাতালুনিয়া রেলস্টেশনে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কাতালোনিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের নিচে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সহিংসতা চলাকালে বিভিন্ন স্থানে ৩০টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে অন্তত ১৪টি দোকান ভাঙচুর কিংবা লুটপাটের শিকার হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কালো পোশাক পরা কয়েকজনকে দোকানের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করতে এবং মালামাল নিয়ে বের হতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বার্সেলোনার মেয়র জৌমে কোলবোনি শহরজুড়ে সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

সহিংসতায় অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের অভিভাবক কিংবা আইনগত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মেয়র।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার সরকারের সভাপতি সালভাদর ইলা বিক্ষোভের নামে সহিংসতার সমালোচনা করেছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকারের অজুহাতে সহিংসতাকে বৈধতা দেওয়া যায় না।

কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নুরিয়া পারলনও ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনো ন্যায্য দাবির সম্পর্ক নেই; এগুলো অকারণ সহিংসতা ও ভাঙচুরের ঘটনা।

এদিকে প্রশাসন স্পষ্ট করেছে, প্লাজা দে কাতালুনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলমান আবাসন অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে শনিবারের সহিংসতার কোনো সম্পর্ক নেই।

বিক্ষোভের জেরে বার্সেলোনার কেন্দ্রস্থলে স্বাভাবিক জনজীবন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় এবং সহিংসতায় জড়িত সন্দেহে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে।

ট্যাগ : স্পেন বার্সেলোনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

বিক্ষোভে রণক্ষেত্র বার্সেলোনা, সংঘর্ষ-লুটপাটে গ্রেপ্তার প্রায় ১০০

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

স্পেনের বার্সেলোনায় তরুণদের ডাকা বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় অগ্নিসংযোগ এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় ২৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বার্সেলোনার কেন্দ্রস্থল প্লাজা দে কাতালুনিয়া এবং আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে চলমান তরুণদের আন্দোলনের আদলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনস্টিটিউটস ইন্ডিগনাট্স’ স্লোগান ব্যবহার করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সমাবেশে প্রায় ৬০০ জন অংশ নেন।

বিকেলের দিকে প্লাজা দে কাতালুনিয়ায় বিক্ষোভকারীদের সমাগম শুরু হয়। তবে সন্ধ্যা ৬টার দিকে কালো পোশাক ও হুডি পরা কয়েকটি দলের সদস্যরা রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তাঁদের একটি অংশ আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়।

বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ও ভারী বস্তু নিক্ষেপ করেন। বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরির পাশাপাশি ময়লার ঝুড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আশপাশের দোকানের কাচের দরজা ও জানালা।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়ার তথ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে বার্সেলোনার অন্তত ১৪টি দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

এ ছাড়া রাস্তায় থাকা মোটরসাইকেল, বাইসাইকেল এবং বাসস্টপেজের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে শহরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন মালিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্লাজা দে কাতালুনিয়ায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে স্থানীয় নগর পুলিশ গার্ডিয়া উর্বানা।

ওই এলাকার প্লাজা কাতালুনিয়া রেলস্টেশনে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কাতালোনিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের নিচে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সহিংসতা চলাকালে বিভিন্ন স্থানে ৩০টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে অন্তত ১৪টি দোকান ভাঙচুর কিংবা লুটপাটের শিকার হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কালো পোশাক পরা কয়েকজনকে দোকানের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করতে এবং মালামাল নিয়ে বের হতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বার্সেলোনার মেয়র জৌমে কোলবোনি শহরজুড়ে সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

সহিংসতায় অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের অভিভাবক কিংবা আইনগত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মেয়র।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার সরকারের সভাপতি সালভাদর ইলা বিক্ষোভের নামে সহিংসতার সমালোচনা করেছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকারের অজুহাতে সহিংসতাকে বৈধতা দেওয়া যায় না।

কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নুরিয়া পারলনও ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনো ন্যায্য দাবির সম্পর্ক নেই; এগুলো অকারণ সহিংসতা ও ভাঙচুরের ঘটনা।

এদিকে প্রশাসন স্পষ্ট করেছে, প্লাজা দে কাতালুনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলমান আবাসন অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে শনিবারের সহিংসতার কোনো সম্পর্ক নেই।

বিক্ষোভের জেরে বার্সেলোনার কেন্দ্রস্থলে স্বাভাবিক জনজীবন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় এবং সহিংসতায় জড়িত সন্দেহে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ