জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় থেকে প্রেরিত এক সাংগঠনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ কে ফ্লোরা।
যুগ্ম সদস্যসচিবদের মধ্যে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারওয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
কমিটির বিভিন্ন সম্পাদকীয় শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্পাদক পদে তাহসীন রিয়াজ ও সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে আশরেফা খাতুন; দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া ফারজানা দিনা ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে ইফতেখারুল ইসলাম; এবং আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও সহ-আইন সম্পাদক পদে অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া প্রচার সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে এবং তাঁর সঙ্গে সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক পদে ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক পদে সাকিব শাহরিয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক তৎপরতা আরও সুসংগঠিত ও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্যসমূহ