ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালাউদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দল-মত নির্বিশেষে মরহুমের সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সরকারের যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এছাড়াও মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মোনাজাতে মরহুম সালাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা ও গণমানুষের কল্যাণে রাখা অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করা হয়।

ট্যাগ : সালাউদ্দিন আহমেদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সালাউদ্দিন আহমেদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দল-মত নির্বিশেষে মরহুমের সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মুসল্লিরা অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সরকারের যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এছাড়াও মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুববিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র তানভীর আহমেদ রবিন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মোনাজাতে মরহুম সালাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা ও গণমানুষের কল্যাণে রাখা অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ