ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু, আহত অন্তত ১৭১

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। শক্তিশালী ‘টাইফুন চাম্পি’র সরাসরি আঘাতে তাইওয়ানে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন। অপরদিকে ঝড়ের তীব্রতার কারণে জাপানের ওকিনাওয়ায় ৮ হাজার ৪০০-এর বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট এক আপডেটে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যু এবং ১৭১ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। দিনের শুরুতে আহতের সংখ্যা ৯৪ জন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ জানায়, আহতদের একটি বড় অংশ যান চলাচল সংক্রান্ত দুর্ঘটনায় পড়েছেন। ঝড়ো বাতাসে মোটরসাইকেল উল্টে যাওয়া, রাস্তায় পিছলে পড়া কিংবা ভেঙে পড়া বিলবোর্ড ও গাছের ডালের আঘাতে তারা আহত হন। আহতদের মধ্যে ৯ জন বিদেশি নাগরিকও রয়েছেন; যাদের ৫ জন ভিয়েতনামের, ২ জন ইন্দোনেশিয়ার এবং ২ জন মালয়েশিয়ার নাগরিক।

এদিকে ঝড়ের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়াতেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় ওকিনাওয়া ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৮ হাজার ৪০০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দিনের শুরুতে এ সংখ্যা ৩ হাজার ৬৩০ থাকলেও প্রতিকূল আবহাওয়ায় তা দ্রুত দ্বিগুণ ছাড়িয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, অবিরাম বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, টাইফুন চাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল ছুঁয়ে অগ্রসর হয়ে জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করছে। দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে বিমান চলাচল ও নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

ট্যাগ : আহত টাইফুন চাম্পির আহত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

টাইফুন চাম্পির আঘাতে তাইওয়ানে একজনের মৃত্যু, আহত অন্তত ১৭১

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। শক্তিশালী ‘টাইফুন চাম্পি’র সরাসরি আঘাতে তাইওয়ানে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৭১ জন। অপরদিকে ঝড়ের তীব্রতার কারণে জাপানের ওকিনাওয়ায় ৮ হাজার ৪০০-এর বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট এক আপডেটে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যু এবং ১৭১ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। দিনের শুরুতে আহতের সংখ্যা ৯৪ জন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ জানায়, আহতদের একটি বড় অংশ যান চলাচল সংক্রান্ত দুর্ঘটনায় পড়েছেন। ঝড়ো বাতাসে মোটরসাইকেল উল্টে যাওয়া, রাস্তায় পিছলে পড়া কিংবা ভেঙে পড়া বিলবোর্ড ও গাছের ডালের আঘাতে তারা আহত হন। আহতদের মধ্যে ৯ জন বিদেশি নাগরিকও রয়েছেন; যাদের ৫ জন ভিয়েতনামের, ২ জন ইন্দোনেশিয়ার এবং ২ জন মালয়েশিয়ার নাগরিক।

এদিকে ঝড়ের প্রভাবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়াতেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় ওকিনাওয়া ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৮ হাজার ৪০০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দিনের শুরুতে এ সংখ্যা ৩ হাজার ৬৩০ থাকলেও প্রতিকূল আবহাওয়ায় তা দ্রুত দ্বিগুণ ছাড়িয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, অবিরাম বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, টাইফুন চাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল ছুঁয়ে অগ্রসর হয়ে জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করছে। দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে বিমান চলাচল ও নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ