ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেদারল্যান্ড কোচের পদ ছাড়ছেন কোমান

নেদারল্যান্ড কোচের পদ ছাড়ছেন কোমান
রোনাল্ড কোমান | ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। অপ্রত্যাশিত এই হারের পর ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী ডাচ কিংবদন্তি নিজেই বিষয়টি জানান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই তিনি জাতীয় দলের কোচ হিসেবে নিজের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেন।

মন্তেরেতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কোডি গাকপোর গোলে জয়ের পথেই ছিল ডাচরা। তবে যোগ করা সময়ের শেষ দিকে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।

অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় মরক্কো। ডাচদের হয়ে জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

টুর্নামেন্টে বড় স্বপ্ন নিয়ে এলেও এমন বিদায় বড় ধাক্কা হয়ে এসেছে নেদারল্যান্ডসের জন্য। ম্যাচের পর পদত্যাগের ঘোষণা দিয়ে কোমান বলেন, বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই লক্ষ্য পূরণ করা যায়নি।

কোমান জানান, এই ব্যর্থতায় তার চেয়ে বেশি হতাশ আর কেউ নন। প্রধান কোচ হিসেবে দলের ফলাফলের দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন।

বার্সেলোনা, সাউদাম্পটন ও এভারটনের সাবেক কোচ কোমান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন দ্বিতীয় মেয়াদে। তার অধীনে দলটি বিশ্বকাপে ভালো কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত নকআউট পর্বেই থেমে যায় ডাচদের অভিযান।

বিবৃতিতে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও উল্লেখ করেন কোমান। স্ত্রী বার্টিনার স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলো তাকে মনে করিয়ে দিয়েছে, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।

কোমান বলেন, ফুটবল তার জীবনের বড় অংশ হলেও স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান। প্রিয় মানুষ যখন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন জীবনের অগ্রাধিকার বদলে যায়।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ নেদারল্যান্ডস রোনাল্ড কোমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নেদারল্যান্ড কোচের পদ ছাড়ছেন কোমান

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। অপ্রত্যাশিত এই হারের পর ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী ডাচ কিংবদন্তি নিজেই বিষয়টি জানান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই তিনি জাতীয় দলের কোচ হিসেবে নিজের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেন।

মন্তেরেতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কোডি গাকপোর গোলে জয়ের পথেই ছিল ডাচরা। তবে যোগ করা সময়ের শেষ দিকে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।

অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় মরক্কো। ডাচদের হয়ে জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

টুর্নামেন্টে বড় স্বপ্ন নিয়ে এলেও এমন বিদায় বড় ধাক্কা হয়ে এসেছে নেদারল্যান্ডসের জন্য। ম্যাচের পর পদত্যাগের ঘোষণা দিয়ে কোমান বলেন, বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই লক্ষ্য পূরণ করা যায়নি।

কোমান জানান, এই ব্যর্থতায় তার চেয়ে বেশি হতাশ আর কেউ নন। প্রধান কোচ হিসেবে দলের ফলাফলের দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন।

বার্সেলোনা, সাউদাম্পটন ও এভারটনের সাবেক কোচ কোমান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন দ্বিতীয় মেয়াদে। তার অধীনে দলটি বিশ্বকাপে ভালো কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত নকআউট পর্বেই থেমে যায় ডাচদের অভিযান।

বিবৃতিতে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও উল্লেখ করেন কোমান। স্ত্রী বার্টিনার স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলো তাকে মনে করিয়ে দিয়েছে, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।

কোমান বলেন, ফুটবল তার জীবনের বড় অংশ হলেও স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান। প্রিয় মানুষ যখন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন জীবনের অগ্রাধিকার বদলে যায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ