ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেদারল্যান্ড কোচের পদ ছাড়ছেন কোমান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। অপ্রত্যাশিত এই হারের পর ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী ডাচ কিংবদন্তি নিজেই বিষয়টি জানান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই তিনি জাতীয় দলের কোচ হিসেবে নিজের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেন।[BANGVIEWS-POST:960]মন্তেরেতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কোডি গাকপোর গোলে জয়ের পথেই ছিল ডাচরা। তবে যোগ করা সময়ের শেষ দিকে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় মরক্কো। ডাচদের হয়ে জাস্টিন ক্লাইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।টুর্নামেন্টে বড় স্বপ্ন নিয়ে এলেও এমন বিদায় বড় ধাক্কা হয়ে এসেছে নেদারল্যান্ডসের জন্য। ম্যাচের পর পদত্যাগের ঘোষণা দিয়ে কোমান বলেন, বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই লক্ষ্য পূরণ করা যায়নি।কোমান জানান, এই ব্যর্থতায় তার চেয়ে বেশি হতাশ আর কেউ নন। প্রধান কোচ হিসেবে দলের ফলাফলের দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন।বার্সেলোনা, সাউদাম্পটন ও এভারটনের সাবেক কোচ কোমান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন দ্বিতীয় মেয়াদে। তার অধীনে দলটি বিশ্বকাপে ভালো কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত নকআউট পর্বেই থেমে যায় ডাচদের অভিযান।[BANGVIEWS-POST:955]বিবৃতিতে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও উল্লেখ করেন কোমান। স্ত্রী বার্টিনার স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলো তাকে মনে করিয়ে দিয়েছে, ফুটবলের বাইরেও জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।কোমান বলেন, ফুটবল তার জীবনের বড় অংশ হলেও স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান। প্রিয় মানুষ যখন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তখন জীবনের অগ্রাধিকার বদলে যায়।

নেদারল্যান্ড কোচের পদ ছাড়ছেন কোমান