ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর জীবিত উদ্ধার শিশু

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর জীবিত উদ্ধার শিশু
সংগৃহীত ছবি
ফলো করুন

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাজারো মানুষের মৃত্যু, খাদ্যসংকট, চিকিৎসাসেবার চাপ ও আশ্রয়হীন মানুষের দুর্দশার মধ্যে এ ঘটনাকে আশার আলো হিসেবে দেখছেন উদ্ধারকর্মীরা।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি লা গুয়ারিয়া অঙ্গরাজ্যসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। বহু আবাসিক ভবন, ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখনও কাজ করছে।

জর্ডানের উদ্ধারকারী দলের সদস্যরা ধসে পড়া একটি ভবনের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছে। উদ্ধার শেষে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সাধারণত ভূমিকম্পের পর জীবিত মানুষ উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধরা হয় প্রথম ৭২ ঘণ্টাকে। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুটিকে জীবিত পাওয়ায় উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩ জনে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়ারিয়ায় খাবার, পানি, আশ্রয় ও চিকিৎসাসেবার সংকট তীব্র হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। হাসপাতালগুলো আহত রোগীতে ভরে গেছে। অস্থায়ী মর্গেও স্বজনদের শনাক্ত করতে ভিড় করছেন মানুষ।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো বলছে, ভূমিকম্পের কারণে লাখ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে পড়তে পারে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপে রয়েছে। নিরাপদ পানি, স্যানিটেশন ও টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। তবে মাঠপর্যায়ের যাচাই শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, অনেক এলাকায় ত্রাণ ও সরকারি সহায়তা যথাসময়ে পৌঁছাচ্ছে না। বহু মানুষ নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ স্বজনদের খুঁজছেন। কেউ হাসপাতাল, কেউ মর্গে ছুটছেন প্রিয়জনের সন্ধানে।

উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও সময় যত যাচ্ছে, জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা তত কমছে। তবু ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির জীবিত ফিরে আসা ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের জন্য এক বিরল আশার খবর হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : জাতিসংঘ ভূমিকম্প ভেনেজুয়েলা লাতিন আমেরিকা দুর্যোগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

আইসিসির কর্তৃত্ব মানব না, আন্তর্জাতিক আদালতকে রুবিওর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে প্রমোদতরির সঙ্গে ট্যাংকারের সংঘর্ষ, উদ্ধার ১৩০ যাত্রী

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তিবদ্ধ তুরস্ক ও কাতার

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিপর্যয়, বাতিল-বিলম্বিত ৭ হাজার ফ্লাইট

আলমী শুরার অধীনে পাকিস্তানের রায়উইন্ডে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, অংশ নিচ্ছেন ১০৯ দেশের মুসল্লি

ইরানের প্রাণনাশের হুমকিতে ভীত নন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর জীবিত উদ্ধার শিশু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাজারো মানুষের মৃত্যু, খাদ্যসংকট, চিকিৎসাসেবার চাপ ও আশ্রয়হীন মানুষের দুর্দশার মধ্যে এ ঘটনাকে আশার আলো হিসেবে দেখছেন উদ্ধারকর্মীরা।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি লা গুয়ারিয়া অঙ্গরাজ্যসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। বহু আবাসিক ভবন, ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এখনও কাজ করছে।

জর্ডানের উদ্ধারকারী দলের সদস্যরা ধসে পড়া একটি ভবনের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন। দীর্ঘ সময় আটকে থাকার পরও শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছে। উদ্ধার শেষে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সাধারণত ভূমিকম্পের পর জীবিত মানুষ উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ধরা হয় প্রথম ৭২ ঘণ্টাকে। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুটিকে জীবিত পাওয়ায় উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩ জনে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়ারিয়ায় খাবার, পানি, আশ্রয় ও চিকিৎসাসেবার সংকট তীব্র হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। হাসপাতালগুলো আহত রোগীতে ভরে গেছে। অস্থায়ী মর্গেও স্বজনদের শনাক্ত করতে ভিড় করছেন মানুষ।

জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো বলছে, ভূমিকম্পের কারণে লাখ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে পড়তে পারে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপে রয়েছে। নিরাপদ পানি, স্যানিটেশন ও টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। তবে মাঠপর্যায়ের যাচাই শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, অনেক এলাকায় ত্রাণ ও সরকারি সহায়তা যথাসময়ে পৌঁছাচ্ছে না। বহু মানুষ নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ স্বজনদের খুঁজছেন। কেউ হাসপাতাল, কেউ মর্গে ছুটছেন প্রিয়জনের সন্ধানে।

উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও সময় যত যাচ্ছে, জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা তত কমছে। তবু ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির জীবিত ফিরে আসা ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের জন্য এক বিরল আশার খবর হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ