ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি। রুমিন ফারহানার শেয়ার করা ওই ফটোকার্ডে লেখা রয়েছে, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে রুমিন ফারহানা লেখেন, ‘আল্লাহর কসম’।এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে আল্লাহর রহমত বলে উল্লেখ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।রুমিন ফারহানার সাম্প্রতিক এই সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততা না থাকার বিষয়টি তুলে ধরে মন্তব্য করা হয়েছে।

‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’