ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যারিবীয়দের প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিদর্শনে বিসিবি প্রতিনিধিদল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের মুখোমুখি হবে সফরকারী ক্যারিবীয়রা।

ম্যাচটি সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল।

বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধানসহ প্রতিনিধিদলের সদস্যরা মাঠ, পিচ এবং স্টেডিয়ামের আধুনিক অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিন ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিসিবির প্রতিনিধিরা।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে প্রস্তুতি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুরুতে তিন দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি কমিয়ে দুই দিন নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে সফরকারী দলের জন্য ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

ক্যারিবীয় দলকে আতিথেয়তা দেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।

সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য। কারণ এ খেলার মাধ্যমে কিন্তু এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য একটা অন্যতম বড় প্রাপ্তি। তো আমরা সেজন্য আসলে খুব উৎসাহ সহকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছি।’

প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মূল টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

ট্যাগ : বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্যারিবীয়দের প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিদর্শনে বিসিবি প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২২ ও ২৩ অক্টোবর ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের মুখোমুখি হবে সফরকারী ক্যারিবীয়রা।

ম্যাচটি সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল।

বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধানসহ প্রতিনিধিদলের সদস্যরা মাঠ, পিচ এবং স্টেডিয়ামের আধুনিক অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিন ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিসিবির প্রতিনিধিরা।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে প্রস্তুতি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুরুতে তিন দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি কমিয়ে দুই দিন নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে সফরকারী দলের জন্য ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামসংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

ক্যারিবীয় দলকে আতিথেয়তা দেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।

সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য। কারণ এ খেলার মাধ্যমে কিন্তু এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য একটা অন্যতম বড় প্রাপ্তি। তো আমরা সেজন্য আসলে খুব উৎসাহ সহকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছি।’

প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মূল টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ