ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেয়র নির্বাচনে শতভাগ প্রস্তুত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: ইশরাক

ছবি : সংগৃহিত
ফলো করুন

মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে নির্বাচনে তাঁর প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

দলের প্রয়োজনে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।’

অর্থাৎ নিজে প্রার্থী হওয়ার পাশাপাশি দল অন্য কাউকে মনোনয়ন দিলে তাঁর পক্ষেও কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

রাজনৈতিক পরিস্থিতি বা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে নিজের জনসম্পৃক্ত কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান ইশরাক।

তিনি বলেন, ‘আমি কোনও কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

তবে মেয়র নির্বাচনে তাঁর প্রার্থিতা কিংবা দলের সম্ভাব্য অন্য কোনো প্রার্থীর বিষয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেন মেয়র নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেয়র নির্বাচনে শতভাগ প্রস্তুত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: ইশরাক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে নির্বাচনে তাঁর প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

দলের প্রয়োজনে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।’

অর্থাৎ নিজে প্রার্থী হওয়ার পাশাপাশি দল অন্য কাউকে মনোনয়ন দিলে তাঁর পক্ষেও কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

রাজনৈতিক পরিস্থিতি বা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে নিজের জনসম্পৃক্ত কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান ইশরাক।

তিনি বলেন, ‘আমি কোনও কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

তবে মেয়র নির্বাচনে তাঁর প্রার্থিতা কিংবা দলের সম্ভাব্য অন্য কোনো প্রার্থীর বিষয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ