ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সিএমপির

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রীর আসন্ন চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় ও দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সফরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরকালে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সিএমপি কমিশনার নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েই এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ট্যাগ : চট্টগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সিএমপির

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর আসন্ন চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় ও দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সফরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরকালে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সিএমপি কমিশনার নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

পাশাপাশি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েই এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ