ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, ইতিহাস গড়ল বিটিএস

ছবি : সংগৃহিত
ফলো করুন

চার বছরের বিরতি কাটিয়ে সংগীতজগতে ফেরার পর নতুন এক মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বিশ্বের অন্যতম সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি স্ট্রিম অর্জন করেছে সাত সদস্যের দলটি।

প্রথম কোনো ব্যান্ড হিসেবে এই রেকর্ড গড়ার তথ্য সম্প্রতি নিশ্চিত করেছে বিটিএসের প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।

ব্যান্ডটির সদস্যরা হলেন জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুক।

বিগহিট মিউজিকের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে একক সংগীতশিল্পী হিসেবে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে এবং ব্যাড বানি স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছিলেন। তবে কোনো সংগীত দল বা ব্যান্ডের ক্ষেত্রে এটিই প্রথম।

বিটিএসের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।

গত ২০ মার্চ প্রকাশিত অ্যালবামটির গানগুলো স্পটিফাইয়ে এখন পর্যন্ত ৫ বিলিয়ন বা ৫০০ কোটির বেশি বার শোনা হয়েছে। চলতি বছর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে এটি।

স্পটিফাইয়ে বিটিএসের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা আগের বছরের পরিসংখ্যান থেকেও বোঝা যায়। গত বছর প্ল্যাটফর্মটিতে দলটির গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বার। চলতি বছরে সেই সংখ্যা ১০ বিলিয়ন ছাড়িয়েছে।

দীর্ঘ চার বছরের বিরতির পর ‘আরিরাং’ প্রকাশ করে বিটিএস। দলের সব সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর একসঙ্গে ফিরে আসার প্রথম অ্যালবাম হওয়ায় এটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

সেই আগ্রহের প্রতিফলন দেখা যায় অ্যালবাম প্রকাশের প্রথম দিনেই। মাত্র এক দিনে স্পটিফাইয়ে ‘আরিরাং’-এর গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত তালিকা বিলবোর্ডেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যালবামটি।

ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’ অ্যালবাম ২০১২ সালে যে কৃতিত্ব অর্জন করেছিল, তার পর প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে বিটিএসের ‘আরিরাং’ বিলবোর্ড ২০০ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।

স্পটিফাইয়ে রেকর্ডসংখ্যক স্ট্রিম এবং বিলবোর্ডে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বিশ্বসংগীতে নিজেদের শক্তিশালী অবস্থান আবারও তুলে ধরেছে বিটিএস।

ট্যাগ : বিটিএস স্পটিফাই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, ইতিহাস গড়ল বিটিএস

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

চার বছরের বিরতি কাটিয়ে সংগীতজগতে ফেরার পর নতুন এক মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বিশ্বের অন্যতম সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি স্ট্রিম অর্জন করেছে সাত সদস্যের দলটি।

প্রথম কোনো ব্যান্ড হিসেবে এই রেকর্ড গড়ার তথ্য সম্প্রতি নিশ্চিত করেছে বিটিএসের প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।

ব্যান্ডটির সদস্যরা হলেন জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুক।

বিগহিট মিউজিকের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে একক সংগীতশিল্পী হিসেবে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে এবং ব্যাড বানি স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছিলেন। তবে কোনো সংগীত দল বা ব্যান্ডের ক্ষেত্রে এটিই প্রথম।

বিটিএসের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।

গত ২০ মার্চ প্রকাশিত অ্যালবামটির গানগুলো স্পটিফাইয়ে এখন পর্যন্ত ৫ বিলিয়ন বা ৫০০ কোটির বেশি বার শোনা হয়েছে। চলতি বছর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে এটি।

স্পটিফাইয়ে বিটিএসের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা আগের বছরের পরিসংখ্যান থেকেও বোঝা যায়। গত বছর প্ল্যাটফর্মটিতে দলটির গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বার। চলতি বছরে সেই সংখ্যা ১০ বিলিয়ন ছাড়িয়েছে।

দীর্ঘ চার বছরের বিরতির পর ‘আরিরাং’ প্রকাশ করে বিটিএস। দলের সব সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর একসঙ্গে ফিরে আসার প্রথম অ্যালবাম হওয়ায় এটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

সেই আগ্রহের প্রতিফলন দেখা যায় অ্যালবাম প্রকাশের প্রথম দিনেই। মাত্র এক দিনে স্পটিফাইয়ে ‘আরিরাং’-এর গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত তালিকা বিলবোর্ডেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে অ্যালবামটি।

ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’ অ্যালবাম ২০১২ সালে যে কৃতিত্ব অর্জন করেছিল, তার পর প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে বিটিএসের ‘আরিরাং’ বিলবোর্ড ২০০ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।

স্পটিফাইয়ে রেকর্ডসংখ্যক স্ট্রিম এবং বিলবোর্ডে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বিশ্বসংগীতে নিজেদের শক্তিশালী অবস্থান আবারও তুলে ধরেছে বিটিএস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ