ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গাজীপুরে চারজন গ্রেফতার

রেলওয়ে পুলিশের ওপর হামলা, এসআরবির অভিযানে গ্রেফতার ৪

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গাজীপুরে চারজন গ্রেফতার
ফলো করুন
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংঘটিত ওই ঘটনার পর শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। পরে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমি (৩৫)। তাঁদের মধ্যে আকাশ ও রাজিব মামলার এজাহারনামীয় আসামি। অন্য দুজনকে তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্ত থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টি (২২) নামের দুজনকে আটক করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। তাঁদের ছিনিয়ে নিতে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিরা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১৬ অক্টোবর এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ২২৫, ৩০৭, ৩৩৩, ৩৫৩ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। এসআরবি সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৭ নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশের সড়ক থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গাজীপুরে চারজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংঘটিত ওই ঘটনার পর শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। পরে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমি (৩৫)। তাঁদের মধ্যে আকাশ ও রাজিব মামলার এজাহারনামীয় আসামি। অন্য দুজনকে তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্ত থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টি (২২) নামের দুজনকে আটক করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। তাঁদের ছিনিয়ে নিতে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিরা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১৬ অক্টোবর এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ২২৫, ৩০৭, ৩৩৩, ৩৫৩ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। এসআরবি সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৭ নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশের সড়ক থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ