ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বি'ক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে স্বপদে বহাল রাখার পক্ষে এবং সরকারের সমর্থনে একই স্থানে পালটা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে ভারতীয় প্রবাসীদের আরেকটি পক্ষ।

শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির পাদদেশে এ পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে শুক্রবার লন্ডনে পৌঁছান ভারতের জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয়দের গণতান্ত্রিক প্রতিবাদে শামিল হওয়ার জোর আহ্বান জানান। শনিবার আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সরাসরি অংশ নিয়ে তিনি উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্যও প্রদান করেন।

বার্তা সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে সংশ্লিষ্ট বিভিন্ন দলের সমর্থকরা জমায়েত হন। এ সময় তাঁদের দলীয় পতাকা, প্রতীক ও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ (এসএফআই-ইউকে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, তাদের সংগঠনের সদস্যরা লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে একযোগে জড়ো হন এবং সেখান থেকে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ স্লোগানে সরব হন। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বিনষ্ট হওয়ায় সিইসি জ্ঞানেশ কুমারকে দ্রুত পদত্যাগ করতে হবে।

ভারতে ভোটার তালিকার বিতর্ক ঘিরে এই আন্দোলনের আঁচ আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস-সমর্থিত ছাত্রসংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এনএসইউআই) এবং অন্যান্য সমমনা প্ল্যাটফর্ম হাইকমিশনের সামনে যে আন্দোলনের ডাক দিয়েছিল, তার তীব্র বিরোধিতা করে লন্ডনে অবস্থানরত অনাবাসী ভারতীয়দের (এনআরআই) একটি বড় অংশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে পালটা কর্মসূচি পালন করেন। ফলে লন্ডনের ভারতীয় হাইকমিশন ও আশপাশের কূটনৈতিক এলাকায় দিনভর চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : সিইসি জ্ঞানেশ কুমার লন্ডন বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বি'ক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে স্বপদে বহাল রাখার পক্ষে এবং সরকারের সমর্থনে একই স্থানে পালটা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে ভারতীয় প্রবাসীদের আরেকটি পক্ষ।

শনিবার (১৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির পাদদেশে এ পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে শুক্রবার লন্ডনে পৌঁছান ভারতের জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয়দের গণতান্ত্রিক প্রতিবাদে শামিল হওয়ার জোর আহ্বান জানান। শনিবার আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সরাসরি অংশ নিয়ে তিনি উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্যও প্রদান করেন।

বার্তা সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, লন্ডনের পার্লামেন্ট চত্বরে সংশ্লিষ্ট বিভিন্ন দলের সমর্থকরা জমায়েত হন। এ সময় তাঁদের দলীয় পতাকা, প্রতীক ও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ‘স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম’ (এসএফআই-ইউকে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, তাদের সংগঠনের সদস্যরা লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে একযোগে জড়ো হন এবং সেখান থেকে ‘লন্ডন ভারতের পাশে আছে!’ স্লোগানে সরব হন। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বিনষ্ট হওয়ায় সিইসি জ্ঞানেশ কুমারকে দ্রুত পদত্যাগ করতে হবে।

ভারতে ভোটার তালিকার বিতর্ক ঘিরে এই আন্দোলনের আঁচ আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস-সমর্থিত ছাত্রসংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ (এনএসইউআই) এবং অন্যান্য সমমনা প্ল্যাটফর্ম হাইকমিশনের সামনে যে আন্দোলনের ডাক দিয়েছিল, তার তীব্র বিরোধিতা করে লন্ডনে অবস্থানরত অনাবাসী ভারতীয়দের (এনআরআই) একটি বড় অংশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে পালটা কর্মসূচি পালন করেন। ফলে লন্ডনের ভারতীয় হাইকমিশন ও আশপাশের কূটনৈতিক এলাকায় দিনভর চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ