ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোসেনপুরে নিখোঁজের ৬ মাস পর নরসুন্দা নদী থেকে তরুণের কঙ্কাল উদ্ধার

সংগৃহীত ছবি
ফলো করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ হওয়ার প্রায় ছয় মাস পর নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে সালমান নামে এক তরুণের কঙ্কালসার দেহাবশেষ ও হাড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ কুড়িমারা এলাকায় নরসুন্দা নদী থেকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল এই দেহাবশেষ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সালমান গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চৌকিদার বাড়ি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। সেখান থেকে শাকিল ও মাহিন নামে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাই সালমানকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর তাঁর মরদেহ নদীতে ফেলে গুম করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে হোসেনপুরের দক্ষিণ কুড়িমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নরসুন্দা নদীর ঘন কচুরিপানা সরিয়ে নিখোঁজ সালমানের কঙ্কালসার দেহাবশেষ ও হাড়গোড় উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর নিখোঁজ তরুণের এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও দেহাবশেষ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়গোড় ও কঙ্কালের পরিচয় শতভাগ নিশ্চিত করতে ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ : হোসেনপুর কিশোরগঞ্জ নরসুন্দা নদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হোসেনপুরে নিখোঁজের ৬ মাস পর নরসুন্দা নদী থেকে তরুণের কঙ্কাল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ হওয়ার প্রায় ছয় মাস পর নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে সালমান নামে এক তরুণের কঙ্কালসার দেহাবশেষ ও হাড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ কুড়িমারা এলাকায় নরসুন্দা নদী থেকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল এই দেহাবশেষ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সালমান গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চৌকিদার বাড়ি এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। সেখান থেকে শাকিল ও মাহিন নামে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাই সালমানকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর তাঁর মরদেহ নদীতে ফেলে গুম করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে হোসেনপুরের দক্ষিণ কুড়িমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নরসুন্দা নদীর ঘন কচুরিপানা সরিয়ে নিখোঁজ সালমানের কঙ্কালসার দেহাবশেষ ও হাড়গোড় উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর নিখোঁজ তরুণের এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও দেহাবশেষ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়গোড় ও কঙ্কালের পরিচয় শতভাগ নিশ্চিত করতে ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ