ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মন্ত্রীদের পরিবারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন সংসদ সদস্য হাসনাত

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে তীব্র কর্মসংস্থান ও বিনিয়োগ সংকট এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মন্ত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে সরকারের নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে একটি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়।’

দেশের সামগ্রিক আর্থসামাজিক দুর্দশার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।’ তিনি উল্লেখ করেন, কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর স্ত্রী কিংবা কোনো মন্ত্রীর ভাই—ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের নাম বারবার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় উঠে আসছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ও সরকারি অবস্থানের বৈপরীত্য টেনে এনসিপির এই শীর্ষ সংগঠক লেখেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার দুপুরের খাবারের গল্প শুনিয়ে দেশের সাধারণ জনগণকে সাশ্রয়ী হওয়ার উপদেশ ও নসিহত দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারগুলোকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ।

হাসনাত আবদুল্লাহ আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’ সবশেষে সরকারের রূপরেখা নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

ট্যাগ : জাতীয় নাগরিক পার্টি হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মন্ত্রীদের পরিবারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন সংসদ সদস্য হাসনাত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশে তীব্র কর্মসংস্থান ও বিনিয়োগ সংকট এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মন্ত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে সরকারের নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে একটি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়।’

দেশের সামগ্রিক আর্থসামাজিক দুর্দশার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।’ তিনি উল্লেখ করেন, কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর স্ত্রী কিংবা কোনো মন্ত্রীর ভাই—ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের নাম বারবার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় উঠে আসছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ও সরকারি অবস্থানের বৈপরীত্য টেনে এনসিপির এই শীর্ষ সংগঠক লেখেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার দুপুরের খাবারের গল্প শুনিয়ে দেশের সাধারণ জনগণকে সাশ্রয়ী হওয়ার উপদেশ ও নসিহত দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারগুলোকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ।

হাসনাত আবদুল্লাহ আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’ সবশেষে সরকারের রূপরেখা নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ