ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

পবিত্র কুরআনের মহান শিক্ষা ও জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে হাফেজদের নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যাঁরা পবিত্র কুরআনকে হৃদয়ে ধারণ করেছেন, তাঁদের কেবল মেহরাবেই সীমাবদ্ধ না রেখে সমাজের সামগ্রিক নেতৃত্বের আসনে দেখতে চায় জাতি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এই ঐতিহাসিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত বড় পরিসরে এমন বিরল আয়োজন আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই।’ এ সময় তিনি ১০ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিশু হাফেজ রিদওয়ান বিন আলীকে অভিনন্দন জানিয়ে তার মা-বাবা এবং শিক্ষককে নিজ খরচে ওমরাহ করানোর ঘোষণা দেন। একই সঙ্গে সব মতপার্থক্য ভুলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমরা কেবল পুরস্কার দেওয়া-নেওয়ার জন্য একত্র হইনি; আমাদের মূল লক্ষ্য কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়ে তোলা।’ তিনি জানান, গত ১৬ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় রাজধানীর আলিয়া ও কওমি ধারার প্রায় ৮০০টি মাদরাসার ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

পবিত্র কুরআনের ১০, ২০ ও ৩০ পারা—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতি বিভাগের শীর্ষ ৩ জনসহ মোট ২৪৩ জন প্রতিযোগী চূড়ান্তভাবে পুরস্কৃত হন। বিজয়ীদের মাঝে পবিত্র ওমরাহ পালনের সুযোগ, নগদ অর্ধকোটি টাকা, ল্যাপটপ ও সাইকেলসহ বিভিন্ন সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা, বিশিষ্ট আলেম মুফতি আলী হাসান ওসামা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন। নগর উন্নয়ন ফোরামের সদস্যসচিব ড. মুহাম্মদ রেজাউল করিম ও হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসির সঞ্চালনায় অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, প্রতিযোগী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ ডা শফিকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

পবিত্র কুরআনের মহান শিক্ষা ও জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে হাফেজদের নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যাঁরা পবিত্র কুরআনকে হৃদয়ে ধারণ করেছেন, তাঁদের কেবল মেহরাবেই সীমাবদ্ধ না রেখে সমাজের সামগ্রিক নেতৃত্বের আসনে দেখতে চায় জাতি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এই ঐতিহাসিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত বড় পরিসরে এমন বিরল আয়োজন আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই।’ এ সময় তিনি ১০ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিশু হাফেজ রিদওয়ান বিন আলীকে অভিনন্দন জানিয়ে তার মা-বাবা এবং শিক্ষককে নিজ খরচে ওমরাহ করানোর ঘোষণা দেন। একই সঙ্গে সব মতপার্থক্য ভুলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমরা কেবল পুরস্কার দেওয়া-নেওয়ার জন্য একত্র হইনি; আমাদের মূল লক্ষ্য কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়ে তোলা।’ তিনি জানান, গত ১৬ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় রাজধানীর আলিয়া ও কওমি ধারার প্রায় ৮০০টি মাদরাসার ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

পবিত্র কুরআনের ১০, ২০ ও ৩০ পারা—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতি বিভাগের শীর্ষ ৩ জনসহ মোট ২৪৩ জন প্রতিযোগী চূড়ান্তভাবে পুরস্কৃত হন। বিজয়ীদের মাঝে পবিত্র ওমরাহ পালনের সুযোগ, নগদ অর্ধকোটি টাকা, ল্যাপটপ ও সাইকেলসহ বিভিন্ন সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা, বিশিষ্ট আলেম মুফতি আলী হাসান ওসামা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন। নগর উন্নয়ন ফোরামের সদস্যসচিব ড. মুহাম্মদ রেজাউল করিম ও হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসির সঞ্চালনায় অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, প্রতিযোগী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ