ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহিদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত দুর্গা মন্দির পরিদর্শনে যান তিনি। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, নিয়মিত সীমান্ত সুরক্ষার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন এলাকার ৩৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দিনরাত ২৪ ঘণ্টা বিজিবির টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে তৎপর থাকবেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য ব্যাটালিয়ন পর্যায়ে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের আতঙ্ক বা শঙ্কা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

ট্যাগ : দুর্গাপূজা ২০২৬ বিজিবি পঞ্চগড়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহিদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত দুর্গা মন্দির পরিদর্শনে যান তিনি। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, নিয়মিত সীমান্ত সুরক্ষার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন এলাকার ৩৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দিনরাত ২৪ ঘণ্টা বিজিবির টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে তৎপর থাকবেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য ব্যাটালিয়ন পর্যায়ে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের আতঙ্ক বা শঙ্কা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ