বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন বলে জানিয়েছে সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র।সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন কাঠামোর অন্তর্ভুক্ত। তাই তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।[BANGVIEWS-POST:4911]তবে সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাবেন না বলেও জানা গেছে।সরকারের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় থাকবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেদিন থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, একই সময় থেকে শিক্ষকরাও এর সুবিধা পাবেন।এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।[BANGVIEWS-POST:4910]নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১ এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস