ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ছবি : সংগৃহীত
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রশাসনিক নির্দেশনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু।

বুধবার, ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে বিজ্ঞান অনুষদ এলাকা ঘুরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে প্রশাসনের জারি করা নোটিশ প্রত্যাহার, ক্যাফেটেরিয়ার নিয়মিত মেনুতে গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।

জকসুর নেতারা দাবি করেন, ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ প্রত্যাহার করে প্রশাসনের প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানান।

জকসুর সহকারী সাধারণ সম্পাদক মাসুদ রানা ঘোষণা দেন, শুক্রবার বাদ জুমা শিক্ষার্থীদের অংশগ্রহণে গরু ভোজের আয়োজন করা হবে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনকেও আমন্ত্রণ জানান তিনি।

জকসুর সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সব ধর্মের মানুষের স্বাধীনতা, পারস্পরিক সম্মান ও সহাবস্থান নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে মোট চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বিতর্কিত নোটিশ প্রত্যাহার ও দুঃখপ্রকাশ, নোটিশ দেওয়ার পেছনে কোনো অশুভ উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। Bangla Tribune

অর্থাৎ, বিষয়টি এখন শুধু পশু জবাইয়ের নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় অনুভূতি, ক্যাম্পাসে সহাবস্থান এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের আপত্তির প্রশ্ন।

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জকসুর বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রশাসনিক নির্দেশনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু।

বুধবার, ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে বিজ্ঞান অনুষদ এলাকা ঘুরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে প্রশাসনের জারি করা নোটিশ প্রত্যাহার, ক্যাফেটেরিয়ার নিয়মিত মেনুতে গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।

জকসুর নেতারা দাবি করেন, ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে নোটিশ প্রত্যাহার করে প্রশাসনের প্রকাশ্যে দুঃখপ্রকাশের দাবি জানান।

জকসুর সহকারী সাধারণ সম্পাদক মাসুদ রানা ঘোষণা দেন, শুক্রবার বাদ জুমা শিক্ষার্থীদের অংশগ্রহণে গরু ভোজের আয়োজন করা হবে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনকেও আমন্ত্রণ জানান তিনি।

জকসুর সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সব ধর্মের মানুষের স্বাধীনতা, পারস্পরিক সম্মান ও সহাবস্থান নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে মোট চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বিতর্কিত নোটিশ প্রত্যাহার ও দুঃখপ্রকাশ, নোটিশ দেওয়ার পেছনে কোনো অশুভ উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। Bangla Tribune

অর্থাৎ, বিষয়টি এখন শুধু পশু জবাইয়ের নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় অনুভূতি, ক্যাম্পাসে সহাবস্থান এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের আপত্তির প্রশ্ন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ