ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধনের প্রত্যাশা সংসদীয় কমিটির

ছবি : সংগৃহিত
ফলো করুন

পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকল্পের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পদ্মা ব্যারাজ প্রকল্পের পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং দেশের বিভিন্ন নদী সংরক্ষণ ও তীররক্ষা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটির আলোচনায় বিশেষ গুরুত্ব পায় গঙ্গা চুক্তির সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়টি। দেশের সামগ্রিক পানি সম্পদ ব্যবস্থাপনায় এ চুক্তির গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।

বৈঠকে জানানো হয়, বিদ্যমান গঙ্গা চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা হবে, নাকি নতুন করে নবায়নের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ-সংক্রান্ত প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।

অন্যদিকে পদ্মা ব্যারাজ প্রকল্পের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য ২৫ অক্টোবর পাবনার সুজানগরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটি আশা করছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শনের পর প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটির উদ্বোধন সম্ভব হতে পারে।

বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির প্রথম সভার কার্যবিবরণী সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয়।

পরে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে জামালপুরের মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং আলাই নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের বর্তমান অবস্থাও পর্যালোচনায় আসে।

এ ছাড়া রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, নদীর পানি দূষণমুক্তকরণ এবং অবৈধ দখল উচ্ছেদসংক্রান্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদীর তীরবর্তী পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়েও আলোচনা হয়।

এ প্রকল্পের আওতায় ৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮ নম্বর পোল্ডারের পুনর্বাসন কার্যক্রমের দ্বিতীয় সংশোধিত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি দক্ষিণাঞ্চলের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন কমিটির সদস্যরা।

বৈঠকে অংশ নেন পানি সম্পদমন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, ফরিদুল কবীর তালুকদার, মো. ইজ্জত উল্লাহ, অলি উল্লাহ এবং মশিউর রহমান খান।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, সংশ্লিষ্ট দপ্তর ও বোর্ডের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : পাবনা গঙ্গা চুক্তি পদ্মা ব্যারাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধনের প্রত্যাশা সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকল্পের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পদ্মা ব্যারাজ প্রকল্পের পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং দেশের বিভিন্ন নদী সংরক্ষণ ও তীররক্ষা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটির আলোচনায় বিশেষ গুরুত্ব পায় গঙ্গা চুক্তির সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়টি। দেশের সামগ্রিক পানি সম্পদ ব্যবস্থাপনায় এ চুক্তির গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা।

বৈঠকে জানানো হয়, বিদ্যমান গঙ্গা চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা হবে, নাকি নতুন করে নবায়নের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ-সংক্রান্ত প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।

অন্যদিকে পদ্মা ব্যারাজ প্রকল্পের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য ২৫ অক্টোবর পাবনার সুজানগরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটি আশা করছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শনের পর প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটির উদ্বোধন সম্ভব হতে পারে।

বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির প্রথম সভার কার্যবিবরণী সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয়।

পরে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে জামালপুরের মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং আলাই নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের বর্তমান অবস্থাও পর্যালোচনায় আসে।

এ ছাড়া রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, নদীর পানি দূষণমুক্তকরণ এবং অবৈধ দখল উচ্ছেদসংক্রান্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদীর তীরবর্তী পোল্ডার পুনর্বাসন প্রকল্প নিয়েও আলোচনা হয়।

এ প্রকল্পের আওতায় ৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮ নম্বর পোল্ডারের পুনর্বাসন কার্যক্রমের দ্বিতীয় সংশোধিত অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি দক্ষিণাঞ্চলের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন কমিটির সদস্যরা।

বৈঠকে অংশ নেন পানি সম্পদমন্ত্রী ও সংসদীয় কমিটির সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, ফরিদুল কবীর তালুকদার, মো. ইজ্জত উল্লাহ, অলি উল্লাহ এবং মশিউর রহমান খান।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, সংশ্লিষ্ট দপ্তর ও বোর্ডের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ