ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ ভবনে সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা উপলক্ষে সেখানে উপস্থিত হয়ে সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং হুইপরা জানাজায় অংশ নেন। নামাজ শেষে সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ঢাকার সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ জাতীয় সংসদ ভবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংসদ ভবনে সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা উপলক্ষে সেখানে উপস্থিত হয়ে সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং হুইপরা জানাজায় অংশ নেন। নামাজ শেষে সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ঢাকার সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ