ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার, ১৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বেলা ১১টায় অনুষ্ঠিত জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানাজায় জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

তবে এখানেই শেষ নয়। প্রবীণ এই বিএনপি নেতার জানাজা ও দাফন হবে মোট তিন ধাপে।

প্রথম জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেতার শেষ বিদায়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

ট্যাগ : সালাহউদ্দিন আহমেদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার, ১৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বেলা ১১টায় অনুষ্ঠিত জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানাজায় জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

তবে এখানেই শেষ নয়। প্রবীণ এই বিএনপি নেতার জানাজা ও দাফন হবে মোট তিন ধাপে।

প্রথম জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেতার শেষ বিদায়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ