ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর কারখানার আগুন

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন সদস্য শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি জানান, সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। সাততলা ভবনটির চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে।

কারখানায় ইনজেকশনসহ বিভিন্ন জরুরি ওষুধ থাকায় অগ্নিকাণ্ডের সময় প্রচুর ধোঁয়া তৈরি হয়। এতে শ্বাসকষ্টের পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। বিভিন্ন স্টেশন থেকে আসা ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার চতুর্থ তলায় প্রথম আগুন দেখা দেয়। শুরুতে প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও অংশ নেন।

অগ্নিকাণ্ডের কারণে কারখানার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, অগ্নিকাণ্ডের পর কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর সহায়তা নেওয়া হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : গাজীপুর অগ্নিকাণ্ড টঙ্গী ফায়ার সার্ভিস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর কারখানার আগুন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন সদস্য শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি জানান, সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। সাততলা ভবনটির চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে।

কারখানায় ইনজেকশনসহ বিভিন্ন জরুরি ওষুধ থাকায় অগ্নিকাণ্ডের সময় প্রচুর ধোঁয়া তৈরি হয়। এতে শ্বাসকষ্টের পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। বিভিন্ন স্টেশন থেকে আসা ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার চতুর্থ তলায় প্রথম আগুন দেখা দেয়। শুরুতে প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও অংশ নেন।

অগ্নিকাণ্ডের কারণে কারখানার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, অগ্নিকাণ্ডের পর কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর সহায়তা নেওয়া হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ