ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুর সময় দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ নেতার বিদায় ঘটল।

ট্যাগ : বিএনপি সালাহউদ্দিন আহমেদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুর সময় দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একজন প্রবীণ নেতার বিদায় ঘটল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ