ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বাড়াতে গবেষণার বিকল্প নেই: মৎস্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের প্রজাতিগত বৈচিত্র্য সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পাশাপাশি গবেষণা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর নদী কেন্দ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “আমি বাস্তববাদী ও খেটে খাওয়া মানুষ। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আগামী দিনগুলোতে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। এ জন্য আপনাদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি বলেন, গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য ও সুপারিশ যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। এ জন্য গবেষণা কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করা প্রয়োজন।

দেশের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, “এ সরকার জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। দেশটা আপনার, আমার, আমাদের সবার। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সালিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এবং চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদসহ অনেকে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বাড়াতে গবেষণার বিকল্প নেই: মৎস্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের প্রজাতিগত বৈচিত্র্য সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পাশাপাশি গবেষণা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর নদী কেন্দ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “আমি বাস্তববাদী ও খেটে খাওয়া মানুষ। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আগামী দিনগুলোতে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। এ জন্য আপনাদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তিনি বলেন, গবেষণার মাধ্যমে পাওয়া তথ্য ও সুপারিশ যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। এ জন্য গবেষণা কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করা প্রয়োজন।

দেশের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, “এ সরকার জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। দেশটা আপনার, আমার, আমাদের সবার। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সালিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এবং চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদসহ অনেকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ